হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

রামু প্রতিনিধি::

রামু প্রতিনিধি::

রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

রামুতে জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নব প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।

শনিবার, ২৬ জুলাই সকাল সাড়ে নয়টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমি।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ভাচুয়ালি যুক্ত শপথ বাক্য পা ঠকরান, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

শপথ পাঠ অনুষ্ঠান শেষে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমির সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, কবি দীপক বড়ুয়া, ছাত্র প্রতিনিধি মুমিনুল মুনতাকি ও রামিম।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

অনুষ্ঠানে বক্তারা, জুলাই পুনর্জাগরণের চেতনাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যমুক্ত, সুখি, সমৃদ্ধ দেশে গঠনে দেশের প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ জুলাই বিপ্লবের সুফল ভোগ করতে পারে। ভবিষ্যতে গণতন্ত্রের সঠিক পথে দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জুলাই বিপ্লবে অংশগ্রহনকারি ছাত্র প্রতিনিধি, রামু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- রামু উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী হোসনে মোবারক মিনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদক: রামু প্রতিনিধি:: | প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
Print Image
রামুতে জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নব প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে। শনিবার, ২৬ জুলাই সকাল সাড়ে নয়টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান ভাচুয়ালি যুক্ত শপথ বাক্য পা ঠকরান, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। শপথ পাঠ অনুষ্ঠান শেষে রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) রোজিনা আক্তার রুমির সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সভাপতি কাজী এম আবদুল্লাহ আল মামুন, কবি দীপক বড়ুয়া, ছাত্র প্রতিনিধি মুমিনুল মুনতাকি ও রামিম। অনুষ্ঠানে বক্তারা, জুলাই পুনর্জাগরণের চেতনাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যমুক্ত, সুখি, সমৃদ্ধ দেশে গঠনে দেশের প্রতিটি নাগরিককে ভূমিকা রাখতে হবে। দেশের সব ধর্ম-বর্ণের মানুষ জুলাই বিপ্লবের সুফল ভোগ করতে পারে। ভবিষ্যতে গণতন্ত্রের সঠিক পথে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জুলাই বিপ্লবে অংশগ্রহনকারি ছাত্র প্রতিনিধি, রামু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সুবিধাভোগী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- রামু উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী হোসনে মোবারক মিনারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×