হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন


কুমিল্লা, ৩০ জুলাই – কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সমর্থক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

সংঘর্ষে আহতরা হলেন উপজেলার আন্দিকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখর মেম্বার, সাফায়েত, মিনহাজুল হক, হাসান, রাকিব, ইউনুস, মো. কবির হোসেন, কাইউম, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, খোলা কাজগজের কুমিল্লা প্রতিনিধি শাহ এমরান, পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, এস এ টিভির ভিডিও সাংবাদিক এ এস বাপ্পি। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কায়কোবাদ সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার ও পদত্যাগ দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। বুধবার বিকেল ৫টার দিকে আসিফ মাহমুদের সমর্থকেরা অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আল্লাহ চত্বর পৌঁছালে কায়কোবাদ সমর্থকেরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এসময় পুলিশসহ আসিফ সমর্থকেরা পিছু হটেন। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অন্তত আধাঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, এনসিপির লোকজন বিক্ষোভের বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু বিএনপির লোকজন তাদের কর্মসূচির বিষয়টি আমাদের জানাননি। মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ জুলাই ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ৩০ জুলাই – কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সমর্থক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।সংঘর্ষে আহতরা হলেন উপজেলার আন্দিকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখর মেম্বার, সাফায়েত, মিনহাজুল হক, হাসান, রাকিব, ইউনুস, মো. কবির হোসেন, কাইউম, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, খোলা কাজগজের কুমিল্লা প্রতিনিধি শাহ এমরান, পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, এস এ টিভির ভিডিও সাংবাদিক এ এস বাপ্পি। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কায়কোবাদ সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার ও পদত্যাগ দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। বুধবার বিকেল ৫টার দিকে আসিফ মাহমুদের সমর্থকেরা অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আল্লাহ চত্বর পৌঁছালে কায়কোবাদ সমর্থকেরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।এসময় পুলিশসহ আসিফ সমর্থকেরা পিছু হটেন। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অন্তত আধাঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, এনসিপির লোকজন বিক্ষোভের বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু বিএনপির লোকজন তাদের কর্মসূচির বিষয়টি আমাদের জানাননি। মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ৩০ জুলাই ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×