হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৫:১৪ অপরাহ্ন

কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে মো. সায়েম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত যুবক খুরুশ্কুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার আবু ছৈয়দের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিক্সা চালক।

পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, গত শনিবার থেকে যুবক সায়েম নিখোঁজ ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোমবার ভোর ৪টায় নিখোঁজ যুবকের মরদেহ চৌফলন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে।

নিহতের ভাই ফরিদুল আলম জানান, শনিবার রাতে বন্ধুদের সাথে খালে বেড়াতে যায় সায়েম। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি সায়েম।
নিহতের ভাই ফরিদুল আলমের আশঙ্কা তার ভাই বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথাও জানান তিনি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ওসি জানান, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল ২০২২, ০৫:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের নিচ থেকে মো. সায়েম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত যুবক খুরুশ্কুল তেতৈয়া গুইল্যাবাপের পাড়া এলাকার আবু ছৈয়দের ছেলে। সে পেশায় সিএনজি অটোরিক্সা চালক। পরিবারের বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, গত শনিবার থেকে যুবক সায়েম নিখোঁজ ছিলেন। নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। এরপর বিভিন্নভাবে খোঁজ নিয়ে কোনো সন্ধান পাওয়া যায়নি। এর মধ্যে সোমবার ভোর ৪টায় নিখোঁজ যুবকের মরদেহ চৌফলন্ডী ব্রিজের নিচে ভেসে উঠে। নিহতের ভাই ফরিদুল আলম জানান, শনিবার রাতে বন্ধুদের সাথে খালে বেড়াতে যায় সায়েম। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর মধ্যে রাতে বন্ধুরা বাড়ি ফিরলেও ফিরেনি সায়েম। নিহতের ভাই ফরিদুল আলমের আশঙ্কা তার ভাই বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে কোথাও আক্রমণের শিকার হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথাও জানান তিনি। ওসি জানান, ঘটনার প্রকৃত রহস্য জানতে অনুসন্ধান করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×