হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়াতে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। নিহতের বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) মধ্যরাত ১২ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম।

নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।

ওসি জানান, সুহায়েতের বিরুদ্ধে চকরিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তবে কারা, কি কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাতে বদরখালী বাজার থেকে সুহায়েত কয়েকজনের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে আজমনগর সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে ইজিবাইক আরোহী ৪-৫ জন মুখোশধারী লোক সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে সুহায়েত মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় তার সঙ্গে থাকা লোকজন ধাওয়া দিলে দূর্বৃত্তরা গুলি ছুড়ে ইজিবাইকটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সুহায়েত মারা যায়।

ওসি বলেন, পরে স্থানীয়রা ঘটনার ব্যাপারে অবহিত করলে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ সুহায়েতের মরদেহটি উদ্ধার করে।

শফিকুল ইসলাম জানান, খুনের ঘটনাটি পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়াতে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা। নিহতের বিরুদ্ধে চারটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) মধ্যরাত ১২ টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানান, চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। ওসি জানান, সুহায়েতের বিরুদ্ধে চকরিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। তবে কারা, কি কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত হতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়দের বরাতে শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাতে বদরখালী বাজার থেকে সুহায়েত কয়েকজনের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে আজমনগর সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছালে পিছনের দিক থেকে ইজিবাইক আরোহী ৪-৫ জন মুখোশধারী লোক সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সুহায়েত মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। এসময় তার সঙ্গে থাকা লোকজন ধাওয়া দিলে দূর্বৃত্তরা গুলি ছুড়ে ইজিবাইকটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সুহায়েত মারা যায়। ওসি বলেন, পরে স্থানীয়রা ঘটনার ব্যাপারে অবহিত করলে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ সুহায়েতের মরদেহটি উদ্ধার করে। শফিকুল ইসলাম জানান, খুনের ঘটনাটি পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শনিবার (২ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×