হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৯ নভেম্বর – ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল–শিফার গণকবর থেকে শতাধিক লাশ তুলেছেন ইসরায়েলি সেনারা। শনিবার গাজার এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় আল-জাজিরা।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলদার ইসরায়েলি সেনারা (আল–শিফা) হাসপাতাল প্রাঙ্গণে থাকা গণকবর থেকে গতকাল (শুক্রবার) শতাধিক লাশ তোলেন। দাফনের জায়গা না থাকায় এভাবে গণকবর দেওয়া হয়েছিল।’

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

ইসমাইল আল-থাওয়াবতা আরও জানান, গত কয়েক দিনে হাসপাতালে আরও অনেকের মৃত্যু হয়েছে। এসব লাশ হাসপাতাল প্রাঙ্গণে দাফন করতে বাধা দেয় ইসরায়েলি সেনারা।

গত মঙ্গলবার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ বলেন, ইসরায়েলি হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তারা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর চিকিৎসাসেবা না পেয়ে মারা যাওয়া ৭ শিশুসহ ৩৬ জনকেও গণকবর দেওয়া হয়েছে।

ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ইসরায়েলের সেনারা হাসপাতাল প্রাঙ্গণে থাকা ওই গণকবর খুঁড়ে ফেলেন। এরপর সেখান থেকে শতাধিক লাশ বের করে নিয়ে যান।

সূত্র: সমকাল
আইএ/ ১৯ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৯ নভেম্বর – ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল–শিফার গণকবর থেকে শতাধিক লাশ তুলেছেন ইসরায়েলি সেনারা। শনিবার গাজার এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় আল-জাজিরা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ‘দখলদার ইসরায়েলি সেনারা (আল–শিফা) হাসপাতাল প্রাঙ্গণে থাকা গণকবর থেকে গতকাল (শুক্রবার) শতাধিক লাশ তোলেন। দাফনের জায়গা না থাকায় এভাবে গণকবর দেওয়া হয়েছিল।’ ইসমাইল আল-থাওয়াবতা আরও জানান, গত কয়েক দিনে হাসপাতালে আরও অনেকের মৃত্যু হয়েছে। এসব লাশ হাসপাতাল প্রাঙ্গণে দাফন করতে বাধা দেয় ইসরায়েলি সেনারা। গত মঙ্গলবার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ বলেন, ইসরায়েলি হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তারা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর চিকিৎসাসেবা না পেয়ে মারা যাওয়া ৭ শিশুসহ ৩৬ জনকেও গণকবর দেওয়া হয়েছে। ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ইসরায়েলের সেনারা হাসপাতাল প্রাঙ্গণে থাকা ওই গণকবর খুঁড়ে ফেলেন। এরপর সেখান থেকে শতাধিক লাশ বের করে নিয়ে যান। সূত্র: সমকালআইএ/ ১৯ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×