হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্যাম্প থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ০২:১৭ অপরাহ্ন

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৮ রোহিঙ্গা।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চরজব্বার থানার হস্তান্তর করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণকেন্দ্রের ৮৬ নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭) ও ৬৭ নং ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাসানচর আশ্রয়ণকেন্দ্র থেকে নৌকাযোগে দালালের সহযোগিতায় তারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পরে স্থানীয়রা স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, আটক রোহিঙ্গা ১ শিশু, ২ পুরুষ ও ৫ নারীকে চরজব্বার থানায় রয়েছে। শুক্রবার সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

ক্যাম্প থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্যাম্প থেকে পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২, ০২:১৭ অপরাহ্ন
Print Image
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর ক্যাম্প থেকে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ৮ রোহিঙ্গা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চরজব্বার থানার হস্তান্তর করা হয়। আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণকেন্দ্রের ৮৬ নং ক্লাস্টারের আবদুল হামিদের ছেলে আনোয়ার (১৮) একই ক্লাস্টারের মৃত ইয়াছিনের ছেলে মো. হাসান (১৬), মো. ইয়াছিনের মেয়ে সামসুদা বেগম (১৭) হাফেজ আহমদের স্ত্রী হাফিজা (১৭), মো. ওসমানের স্ত্রী দীল কায়েস (১৬), ১১ নং ক্লাস্টারের আবদুস ছালামের স্ত্রী রিজিয়া বেগম (২৪) একই ক্লাস্টারের আবদুস সালামের ছেলে মো. রফিক (৭) ও ৬৭ নং ক্লাস্টারের আবদুর শুক্করের স্ত্রী রাজিদা (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, ভাসানচর আশ্রয়ণকেন্দ্র থেকে নৌকাযোগে দালালের সহযোগিতায় তারা পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার বিকেলে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, আটক রোহিঙ্গা ১ শিশু, ২ পুরুষ ও ৫ নারীকে চরজব্বার থানায় রয়েছে। শুক্রবার সকালে কোস্টগার্ডের মাধ্যমে তাদের ভাসানচরের ক্যাম্পে পাঠানো হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×