হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে’- টেকনাফে শাহজাহান চৌধুরী

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফ প্রতিনিধি::

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য মো শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘বিএনপি গণমানুষের দল। এদেশের মানুষকে নিয়েই বিএনপির যাত্রা। এদেশের ভোটাধিকার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। সেই ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। বিএনপি সেটাই চাই। এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সঠিক সময়ে নির্বাচন না দিলে প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে পিছপা হবে না বিএনপি। অচিরেই নির্বাচন দিন।

তিনি আরো বলেন – বিএনপি টেকনাফের মানুষের দল। এই দলের নীতি আদর্শ সর্বসাধারনের মাঝে প্রচার করে প্রতিষ্ঠা করতে হবে। ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই টেকনাফকে বানিয়েছে বধ্যভুমি ও তৈরি করেছে খুনের রাজত্ব। আল্লাহর শুকরিয়া। হাসিনার রাজত্ব থেকে দেশ মুক্ত হয়েছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি বলেন, টেকনাফের বিদ্যুৎ, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, কলেজ, রাস্তা ঘাট বিএনপি আমলেই হয়েছে। বৈধ ব্যবসা করার জন্য বন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সেই বন্দর বন্ধ রাখা হয়েছে। সীমান্তের মানুষ হিসাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের মঙ্গল চাই। কোন ভিন্ন জাতির সেবা করবনা। তদ্রুপ ভারতের সেবাও করবনা।। জাতির জন্য যা করতে হবে তাই করবে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদেশের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, সেই আইন প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরো বলেন, বিগত ৪০ বছর ধরে এই জনপদের খেদমতে ছিলাম, আগামী বারও আপনাদের কে নিয়ে টেকনাফের উন্নয়নের অংশিদার হতে চাই। টেকনাফ পৌরসভায় একটি ওভারব্রিজ হবে এবং শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা এগারোটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলুর পরিচালনায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপি’র সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিমুল মুস্তাফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন মেম্বার, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ হাশেম ভুলু, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি আহমদ মেম্বার, সাবেক সভাপতি আবসার কামাল নোবেল, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহবায়ক আব্দু শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ, শাহ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মো. আনিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন দুর্জয়, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তারেক আহমেদ সাগর ও টেকনাফ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুক।

এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিট থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন শ্লোগান দিয়ে সভায় ও মিছিলে যোগদান করেন।
পরে বিজয় সভা শেষে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে সমাপ্তি করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে’- টেকনাফে শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে’- টেকনাফে শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: টেকনাফ প্রতিনিধি:: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য মো শাহজাহান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- 'বিএনপি গণমানুষের দল। এদেশের মানুষকে নিয়েই বিএনপির যাত্রা। এদেশের ভোটাধিকার ফ্যাসিস্ট হাসিনা কেড়ে নিয়েছে। সেই ভোটের জন্য বিগত ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন করে আসছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। জনগনের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক। বিএনপি সেটাই চাই। এখন মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। সঠিক সময়ে নির্বাচন না দিলে প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করতে পিছপা হবে না বিএনপি। অচিরেই নির্বাচন দিন। তিনি আরো বলেন - বিএনপি টেকনাফের মানুষের দল। এই দলের নীতি আদর্শ সর্বসাধারনের মাঝে প্রচার করে প্রতিষ্ঠা করতে হবে। ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই টেকনাফকে বানিয়েছে বধ্যভুমি ও তৈরি করেছে খুনের রাজত্ব। আল্লাহর শুকরিয়া। হাসিনার রাজত্ব থেকে দেশ মুক্ত হয়েছে। তিনি বলেন, টেকনাফের বিদ্যুৎ, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, কলেজ, রাস্তা ঘাট বিএনপি আমলেই হয়েছে। বৈধ ব্যবসা করার জন্য বন্দর প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সেই বন্দর বন্ধ রাখা হয়েছে। সীমান্তের মানুষ হিসাবে আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমরা দেশের মঙ্গল চাই। কোন ভিন্ন জাতির সেবা করবনা। তদ্রুপ ভারতের সেবাও করবনা।। জাতির জন্য যা করতে হবে তাই করবে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদেশের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, সেই আইন প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, বিগত ৪০ বছর ধরে এই জনপদের খেদমতে ছিলাম, আগামী বারও আপনাদের কে নিয়ে টেকনাফের উন্নয়নের অংশিদার হতে চাই। টেকনাফ পৌরসভায় একটি ওভারব্রিজ হবে এবং শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা এগারোটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলুর পরিচালনায় এ বিজয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টেকনাফ পৌর বিএনপি'র সভাপতি আবদুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সেলিমুল মুস্তাফা, সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী চেয়ারম্যান, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, শাহপরীর দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসমাইল মেম্বার, হোয়াইক্যং দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন মেম্বার, উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমদ, সাবরাং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ হাশেম ভুলু, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি আহমদ মেম্বার, সাবেক সভাপতি আবসার কামাল নোবেল, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, সদর বিএনপি'র সভাপতি আব্দুল গফুর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, পৌর যুবদলের আহবায়ক আব্দু শুক্কুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি, জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ, শাহ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মাহমুদ, উপজেলা যুবদলের আহবায়ক মো কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুন রশিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোছাইন মো. আনিম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জালাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন দুর্জয়, ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ন আহ্বায়ক তারেক আহমেদ সাগর ও টেকনাফ কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ প্রমুক। এর আগে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও সাংগঠনিক ইউনিট থেকে দলের অংগসংগঠনের নেতা কর্মীরা ব্যানার, পোষ্টার ও ফেস্টুন নিয়ে দলে দলে বিভিন্ন শ্লোগান দিয়ে সভায় ও মিছিলে যোগদান করেন। পরে বিজয় সভা শেষে শাহজাহান চৌধুরীর নেতৃত্বে একটি বিজয় র্যালী পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে সমাপ্তি করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×