হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১০ আগস্ট সকালে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ আগস্ট – এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামী রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল পাঠানো হবে। শুধুমাত্র যাদের ফল পরিবর্তন হবে তারা এসএমএস পাবেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বুধবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এসব তথ্য জানান।

তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। ওই হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ জুলাই থেকে ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

ঢাকা বোর্ডের তথ্যমতে, এবার বোর্ডটিতে ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছেন ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততোধিক বিষয়ে আবেদন করেছেন। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন তারা।

গত বছর ঢাকা বোর্ডে এসএসসির ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছিলেন ৭১ হাজার ৩৪ জন। সেই হিসাবে এবার ২১ হাজার ৮২৯ জন শিক্ষার্থী বেশি আবেদন করেছেন। খাতা চ্যালেঞ্জের সংখ্যাও গত বছরের চেয়ে এবার ৪০ হাজার ১২১টি বেড়েছে।

কোন বিষয়ে কত আবেদন

এ বছর দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা গণিতে খারাপ ফল করেছে। এ বিষয়ে ফেলের হারও বেশি। স্বাভাবিকভাবেই ঢাকা বোর্ডেও গণিতে বেশি ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এ বোর্ডে শুধু গণিতের খাতা চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়েছে ৪২ হাজার ৯৩৬টি।

ফল পুনঃর্নিরীক্ষণে কী করা হয়

অনেকের ধারণা ফল পুনঃর্নিরীক্ষণে পুনরায় কোনো পরীক্ষক খাতা দেখেন এবং নম্বর দেন। এটি সঠিক নয়। পুনঃর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর খাতা আবার মূল্যায়ন করা হয় না।

ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়।

সেগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এ চার জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১০ আগস্ট সকালে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১০ আগস্ট সকালে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামী রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকাশ করা হবে।শিক্ষার্থীরা নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল পাঠানো হবে। শুধুমাত্র যাদের ফল পরিবর্তন হবে তারা এসএমএস পাবেন।বুধবার (৬ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এসব তথ্য জানান।তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। ওই হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।গত ১০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ জুলাই থেকে ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। যা চলে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।ঢাকা বোর্ডের তথ্যমতে, এবার বোর্ডটিতে ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছেন ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততোধিক বিষয়ে আবেদন করেছেন। মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছেন তারা।গত বছর ঢাকা বোর্ডে এসএসসির ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন করেছিলেন ৭১ হাজার ৩৪ জন। সেই হিসাবে এবার ২১ হাজার ৮২৯ জন শিক্ষার্থী বেশি আবেদন করেছেন। খাতা চ্যালেঞ্জের সংখ্যাও গত বছরের চেয়ে এবার ৪০ হাজার ১২১টি বেড়েছে।কোন বিষয়ে কত আবেদনএ বছর দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা গণিতে খারাপ ফল করেছে। এ বিষয়ে ফেলের হারও বেশি। স্বাভাবিকভাবেই ঢাকা বোর্ডেও গণিতে বেশি ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এ বোর্ডে শুধু গণিতের খাতা চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়েছে ৪২ হাজার ৯৩৬টি।ফল পুনঃর্নিরীক্ষণে কী করা হয়অনেকের ধারণা ফল পুনঃর্নিরীক্ষণে পুনরায় কোনো পরীক্ষক খাতা দেখেন এবং নম্বর দেন। এটি সঠিক নয়। পুনঃর্নিরীক্ষণে একজন শিক্ষার্থীর খাতা আবার মূল্যায়ন করা হয় না।ঢাকা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়।সেগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এ চার জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়।সূত্র: জাগো নিউজএনএন/ ০৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×