হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন


জেরুজালেম, ০৭ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আর আহত হয়েছেন আরও ৭৭১ জন। যার ফলে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত দিনে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহালে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬টি শিশু।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ০৭ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন।বুধবার (৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আর আহত হয়েছেন আরও ৭৭১ জন। যার ফলে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত দিনে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহালে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬টি শিশু।এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১ হাজার ৮০০ জন আহত হয়েছেন।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×