হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ আগস্ট – ছাত্রজনতার আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন।

এর আগে গত ২৮ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়। ধার্য তারিখ অনুযায়ী, আজ সকালে আলোচিত এ মামলার ৮ আসামিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে আহতসহ নিহতদের একটি ভ্যানে তুলে পুলিশের গাড়িতে স্থানান্তর করা হয়। এরপর ওই গাড়ির ভেতরেই তাদের পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে দাখিল করে ১৯ জুন। প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। অপর একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচ আগস্টের ওই দিনে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় ছাত্র আন্দোলনের ওপর পুলিশের দমন-পীড়ন চলে। বিভিন্ন সূত্র মতে, সেদিন গুলিতে নিহত হন অন্তত ৩১ জন। পরদিন আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুরো আন্দোলনকালে—১৮ জুলাই থেকে ৫ আগস্ট—সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে অন্তত ৭৫ জন প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে। আহত হন আরও হাজারের বেশি মানুষ, যাদের অনেকে এখন পঙ্গু।

এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। উভয় অভিযোগ একত্রিত করে একটি মামলা করা হয়েছে। আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ আগস্ট – ছাত্রজনতার আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন।এর আগে গত ২৮ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়। ধার্য তারিখ অনুযায়ী, আজ সকালে আলোচিত এ মামলার ৮ আসামিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে আহতসহ নিহতদের একটি ভ্যানে তুলে পুলিশের গাড়িতে স্থানান্তর করা হয়। এরপর ওই গাড়ির ভেতরেই তাদের পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে দাখিল করে ১৯ জুন। প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। অপর একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।পাঁচ আগস্টের ওই দিনে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় ছাত্র আন্দোলনের ওপর পুলিশের দমন-পীড়ন চলে। বিভিন্ন সূত্র মতে, সেদিন গুলিতে নিহত হন অন্তত ৩১ জন। পরদিন আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুরো আন্দোলনকালে—১৮ জুলাই থেকে ৫ আগস্ট—সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে অন্তত ৭৫ জন প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে। আহত হন আরও হাজারের বেশি মানুষ, যাদের অনেকে এখন পঙ্গু।এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। উভয় অভিযোগ একত্রিত করে একটি মামলা করা হয়েছে। আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।সূত্র: ঢাকা টাইমসএনএন/ ০৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×