হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষতিপূরণ পেলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, জানাল ইরান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন




তেহরান, ৫ এপ্রিল – যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।

রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাবাতাবায়ী জানান, প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা মূলত চরম হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় এবং সকল রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করার। অবিলম্বে তাদের পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে বলে সতর্ক করা হয়।

এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের সমস্যা সমাধানের মূল উপায় হলো একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপের সময় ওয়াং ই এই মন্তব্য করেন।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষতিপূরণ পেলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, জানাল ইরান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষতিপূরণ পেলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, জানাল ইরান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৫ এপ্রিল – যুদ্ধের ক্ষতিপূরণ পেলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান।রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ বিষয়ক উপপ্রধান সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ী এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফির ওপর ভিত্তি করে একটি নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ক্ষতিপূরণ আদায় করা হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাবাতাবায়ী জানান, প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা মূলত চরম হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংস করার হুমকি দিচ্ছেন।আন্তর্জাতিক সম্প্রদায় এবং সকল রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা রয়েছে এ ধরনের নৃশংসতা প্রতিরোধ করার। অবিলম্বে তাদের পদক্ষেপ নিতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে বলে সতর্ক করা হয়।এছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, হরমুজ প্রণালিতে নৌচলাচলের সমস্যা সমাধানের মূল উপায় হলো একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপের সময় ওয়াং ই এই মন্তব্য করেন।এনএন/ ৫ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×