জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া থানায় অনুষ্ঠিত হলো পুলিশের ওপেন হাউজ ডে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে’র এই আয়োজন হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একবিংশ শতাব্দীর পুলিশিং হচ্ছে কমিউনিটি বেইজড পুলিশিং। জনগণ এবং পুলিশ একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।
এস.আই আরেফিন ছিদ্দিকীর পরিচালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব উজ জামান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, এর (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইনসহ প্রমূখ।
উপস্থিত বক্তারা মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ওপেন হাউজ ডে এক অনন্য উদ্যোগ, যেখানে জনগণ সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন। এই ধরনের আয়োজন নিয়মিত হলে জনগণের মধ্যে সচেতনতা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,
পুলিশকে সেবা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ওপেন হাউজ ডে সেই সেতুবন্ধন গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আলোচনার পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থিত জনগণের কাছ থেকে তথ্য ও অভিযোগ গ্রহণ করেন।
এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও মিডিয়া অঙ্গনের প্রতিনিধিগণসহ স্কুলের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজ প্রতিনিধিরা অংশ নেন।




মন্তব্য করুন