হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অস্ত্র নয়,জনগণের ভালোবাসায় আমার পুঁজি-রাজাপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

অস্ত্র নয় জনগণের ভালোবাসায় আমার পুঁজি। দীর্ঘ দিন ধরে আমি ও আমার পরিবার জনগণের সেবায় নিয়োজিত থেকে এই ভালোবাসা অর্জন করেছি। আমার পিতা জনাব আলহাজ্ব আবুল বশর মেম্বার দীর্ঘ ৩৫ বৎসর রাজাপালং ইউনিয়ন পরিষদ এর সদস্য ছিলেন। আমি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ৩য় বার নির্বাচিত হলাম।

১৬ নভেম্বর মঙ্গলবার উখিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাজাপালং ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল কবির এই কথা বলেন।

তিনি বলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। উক্ত নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী আমার প্রতিদন্ধী প্রার্থী ফুটবুল প্রতীক সমর্থিত জনাব মীর কাশেম আমার বিরুদ্ধে ১১ নভেম্বর ২০২১ইং তারিখে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার ও মিথ্যা অপবাদ দিয়ে আসছে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্ট সবাই মিলে নাকি আমাকে জেতানোর জন্য ভোট চুরি করেছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

অথচ এত সুষ্ট নির্বাচন হওয়ার পরেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীকের মীর কাসেম মাঠে ফাঁকা বুলি ছড়াচ্ছে। ইহা আদৌ সত্য নহে। এইছাড়াও এই নির্বাচনের ফলাফল সম্পর্কেও ভূয়া তথ্য ছড়াচ্ছেন। যা আইনত দন্ডনীয় অপরাধ। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টসহ নির্বাচনী কাজে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সবাই নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন যাহা প্রশংসার দাবিদার।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,আমার প্রতিদন্ধী প্রার্থী মীর কাশেম উনি ওনার পরাজয় দেখে তার লাঠিয়াল বাহিনী কর্তৃক যে তান্ডব চালিয়েছে তাহা দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারী অবহিত আছেন। সে স্কুলেও গাড়ী ভাংচুর করে একজন আনসারকে আহত করিয়া অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে সে নিজের হাতে নির্বাহী ম্যাজিস্ট্রাট মহোদয় এর উপস্থিতিতে অস্ত্রটি ফেরৎ দেন। অথচ সে দোষটি আমার উপর চাপানোর অপচেষ্টা চালাইতেছে। আমি ইহার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন এ.এস.আই এনামুল মহোদয় না থাকলে আমি ও আমার ছোট ভাই আমার নির্বাচনী এজেন্ট মাষ্টার নুরুল আবছারকে প্রানে বাঁচানো যেত না।

এইছাড়াও আমি ১২/১১/২০২১ইং তারিখ আমার কিছু কর্ম সমর্থক নিয়ে এলাকার লোকজনের সাথে দেখা করতে যাওয়ার সময় তার বাড়ীর সামনে রাস্তায় ৮/১০ জন মহিলা এবং তিনি নিজে আরো ২০/৩০ জনের ১টি লাঠিয়াল বাহিনী দিয়ে আমার গতিপথ রোধ করেন। তারা প্রত্যেকের হাতে লাটি এবং ধারালো অস্ত্র-সস্ত্র ছিল। আমরা উক্ত পথ দিয়া যাওয়ার চেষ্টা করিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

নুরুল কবির বলেন, আমার প্রতিদন্ধী প্রার্থী আমাকে ইয়াবা ব্যবসা গডফাদার এবং আমার কর্মী সমৰ্থক সবাই নাকি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমি ইহার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আগামী ০৭ দিনের মধ্যে তিনি উক্ত বিষয়টি প্রত্যাহার না করিলে আমি তাহার বিরুদ্ধে মানহানির মামলা করিব। আমি ২য় বার নির্বাচিত হওয়ার পর মাননীয় সংসদ সদস্য এবং চেয়ারম্যান মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রায় ৫৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমি মাননীয় সংসদ মহোদয় ও মামীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট চির কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাপালং ১নং ওয়ার্ডের উন্নয়নে ও জনগণের জন্য বরাদ্দ আনয়নে আমি সবসময় লড়াই করেছি এবং তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। আমি হলফ করে বলতে পারি ভিজিডি ও অনান্য সরকারী বরাদ্দ কোনরুপ অনিয়ম ছাড়াই যথাযথভাবে পেয়েছে আমার রাজাপালং ১নং ওয়ার্ডের জনগণ। আমি ও আমার পরিবার অত্র এলাকার জনগণের সেবক। আমি ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

অস্ত্র নয়,জনগণের ভালোবাসায় আমার পুঁজি-রাজাপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অস্ত্র নয়,জনগণের ভালোবাসায় আমার পুঁজি-রাজাপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল কবির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: অস্ত্র নয় জনগণের ভালোবাসায় আমার পুঁজি। দীর্ঘ দিন ধরে আমি ও আমার পরিবার জনগণের সেবায় নিয়োজিত থেকে এই ভালোবাসা অর্জন করেছি। আমার পিতা জনাব আলহাজ্ব আবুল বশর মেম্বার দীর্ঘ ৩৫ বৎসর রাজাপালং ইউনিয়ন পরিষদ এর সদস্য ছিলেন। আমি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ৩য় বার নির্বাচিত হলাম। ১৬ নভেম্বর মঙ্গলবার উখিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাজাপালং ১নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য নুরুল কবির এই কথা বলেন। তিনি বলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ আসনের সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। উক্ত নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী আমার প্রতিদন্ধী প্রার্থী ফুটবুল প্রতীক সমর্থিত জনাব মীর কাশেম আমার বিরুদ্ধে ১১ নভেম্বর ২০২১ইং তারিখে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার ও মিথ্যা অপবাদ দিয়ে আসছে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্ট সবাই মিলে নাকি আমাকে জেতানোর জন্য ভোট চুরি করেছে। অথচ এত সুষ্ট নির্বাচন হওয়ার পরেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতীকের মীর কাসেম মাঠে ফাঁকা বুলি ছড়াচ্ছে। ইহা আদৌ সত্য নহে। এইছাড়াও এই নির্বাচনের ফলাফল সম্পর্কেও ভূয়া তথ্য ছড়াচ্ছেন। যা আইনত দন্ডনীয় অপরাধ। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টসহ নির্বাচনী কাজে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ সবাই নিরপেক্ষ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন যাহা প্রশংসার দাবিদার। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,আমার প্রতিদন্ধী প্রার্থী মীর কাশেম উনি ওনার পরাজয় দেখে তার লাঠিয়াল বাহিনী কর্তৃক যে তান্ডব চালিয়েছে তাহা দায়িত্বরত সকল কর্মকর্তা কর্মচারী অবহিত আছেন। সে স্কুলেও গাড়ী ভাংচুর করে একজন আনসারকে আহত করিয়া অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে সে নিজের হাতে নির্বাহী ম্যাজিস্ট্রাট মহোদয় এর উপস্থিতিতে অস্ত্রটি ফেরৎ দেন। অথচ সে দোষটি আমার উপর চাপানোর অপচেষ্টা চালাইতেছে। আমি ইহার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন এ.এস.আই এনামুল মহোদয় না থাকলে আমি ও আমার ছোট ভাই আমার নির্বাচনী এজেন্ট মাষ্টার নুরুল আবছারকে প্রানে বাঁচানো যেত না। এইছাড়াও আমি ১২/১১/২০২১ইং তারিখ আমার কিছু কর্ম সমর্থক নিয়ে এলাকার লোকজনের সাথে দেখা করতে যাওয়ার সময় তার বাড়ীর সামনে রাস্তায় ৮/১০ জন মহিলা এবং তিনি নিজে আরো ২০/৩০ জনের ১টি লাঠিয়াল বাহিনী দিয়ে আমার গতিপথ রোধ করেন। তারা প্রত্যেকের হাতে লাটি এবং ধারালো অস্ত্র-সস্ত্র ছিল। আমরা উক্ত পথ দিয়া যাওয়ার চেষ্টা করিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নুরুল কবির বলেন, আমার প্রতিদন্ধী প্রার্থী আমাকে ইয়াবা ব্যবসা গডফাদার এবং আমার কর্মী সমৰ্থক সবাই নাকি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আমি ইহার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আগামী ০৭ দিনের মধ্যে তিনি উক্ত বিষয়টি প্রত্যাহার না করিলে আমি তাহার বিরুদ্ধে মানহানির মামলা করিব। আমি ২য় বার নির্বাচিত হওয়ার পর মাননীয় সংসদ সদস্য এবং চেয়ারম্যান মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রায় ৫৫ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন হয়েছে। এই জন্য আমি মাননীয় সংসদ মহোদয় ও মামীয় চেয়ারম্যান মহোদয়ের নিকট চির কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজাপালং ১নং ওয়ার্ডের উন্নয়নে ও জনগণের জন্য বরাদ্দ আনয়নে আমি সবসময় লড়াই করেছি এবং তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। আমি হলফ করে বলতে পারি ভিজিডি ও অনান্য সরকারী বরাদ্দ কোনরুপ অনিয়ম ছাড়াই যথাযথভাবে পেয়েছে আমার রাজাপালং ১নং ওয়ার্ডের জনগণ। আমি ও আমার পরিবার অত্র এলাকার জনগণের সেবক। আমি ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×