হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন


গাজীপুর, ০৮ আগস্ট – গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিনজন আসামি পালানোর চেষ্টা করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। ওই তিন বন্দিকে কারাগারের আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দিরা হলেন, টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন (বন্দি নং ৫৫১১), জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত (বন্দি নং ৬৩৮৮) ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম (বন্দি নং ৬৩৯৪)। তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদেরকে পুনরায় নতুন মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান। এ সময় তিনি তমাল ভবনের নিচ তলায় ১২নং কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে পরের দিন ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ১টি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা ১টি বেল্ট, লোহার তৈরি ২টি আংটা, ১০ ফুট লম্বা ১টি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে বন্দিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কারা কর্তৃপক্ষকে জানায়, জেল হতে পলায়নের জন্য প্রস্তুতির সহায়ক উপকরণ হিসেবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করত অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়কে জানানোর পর আমরা কারাগার পরিদর্শন করেছি। অভিযুক্ত বন্দিদের অন্য একটি সেলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাশিমপুর কারাগার থেকে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, মামলা দায়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] গাজীপুর, ০৮ আগস্ট – গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির তিনজন আসামি পালানোর চেষ্টা করেছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। ওই তিন বন্দিকে কারাগারের আলাদা সেলে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।কারাগার থেকে পালানোর চেষ্টা করা বন্দিরা হলেন, টাঙ্গাইল সদর থানার চৌবাড়িয়া এলাকার শাহাদাত হোসেন (বন্দি নং ৫৫১১), জয়পুরহাটের পাঁচবিবি থানার মাঝিনা এলাকার রনি মহন্ত (বন্দি নং ৬৩৮৮) ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম (বন্দি নং ৬৩৯৪)। তারা সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদেরকে পুনরায় নতুন মামলায় আসামি করা হয়েছে।মামলার এজাহার ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন সহকারী প্রধানরক্ষী মোখলেছুর রহমান। এ সময় তিনি তমাল ভবনের নিচ তলায় ১২নং কক্ষ থেকে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে পরের দিন ৬ আগস্ট সকালে ওই কক্ষে তল্লাশি করা হয়। পরে সেখান থেকে ১টি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা ১টি বেল্ট, লোহার তৈরি ২টি আংটা, ১০ ফুট লম্বা ১টি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।এ বিষয়ে বন্দিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কারা কর্তৃপক্ষকে জানায়, জেল হতে পলায়নের জন্য প্রস্তুতির সহায়ক উপকরণ হিসেবে উদ্ধারকৃত মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করত অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়কে জানানোর পর আমরা কারাগার পরিদর্শন করেছি। অভিযুক্ত বন্দিদের অন্য একটি সেলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×