হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন


ঢাকা, ০৯ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থা যেন ফিলিস্তিনের গাজার মতো। যেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। একজন রোগী বা কোনো গর্ভবতী মায়ের ইমার্জেন্সি নদী পারাপার হতে গিয়ে সন্তান হারাতে হয়। এমনকি মৃত্যু ঘটনাও ঘটে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ার নদীপথে ঝুঁকিপূর্ণ নৌ-পারাপার বন্ধ করে ফেরি চালুর দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাতিয়া উপজেলার পাঁচশতাধিক বাসিন্দা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদর মাইজদীসহ সারাদেশের সংযোগ রক্ষায় মূল নির্ভরতা নৌপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী ট্রলার এই পথে চলাচল করে। কিন্তু হাতিয়া-নোয়াখালী নৌরুটে ফেরি না থাকায় মানুষ ঝুঁকিপূর্ণ ট্রলার কিংবা স্পিডবোট চলাচল করে। এতে প্রায়শ দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও রয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ থাকলে হাতিয়া কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতিয়ার নৌপথে যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ, হয়রানি ও জিম্মি করে ভাড়া আদায়ের ঘটনা এখন নিয়মে পরিণত হয়েছে। জরুরি রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে দ্বীপ হাতিয়াতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান এবং দেরি করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সংগঠনটির সমন্বয়ক ইসমাইল হোসাইন তাফসির ও মোহাম্মদ আলী বলেন, ফেরি চালু না করা হলে সামনে আরো বড় কর্মসূচি দেওয়া হবে।

অধ্যাপক নঈম শামীম খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা বিপি সাজ্জাদ, জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, হাতিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী ও সদস্য সচিব রিয়াজ মাহমুদ, জামাতের নেতা তাফসির,হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মো. কেফায়েত প্রমুখ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাতিয়ার নৌপথে ফেরি চালুর দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ আগস্ট – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থা যেন ফিলিস্তিনের গাজার মতো। যেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। একজন রোগী বা কোনো গর্ভবতী মায়ের ইমার্জেন্সি নদী পারাপার হতে গিয়ে সন্তান হারাতে হয়। এমনকি মৃত্যু ঘটনাও ঘটে।শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ার নদীপথে ঝুঁকিপূর্ণ নৌ-পারাপার বন্ধ করে ফেরি চালুর দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত হাতিয়া উপজেলার পাঁচশতাধিক বাসিন্দা অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদর মাইজদীসহ সারাদেশের সংযোগ রক্ষায় মূল নির্ভরতা নৌপথ। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী ট্রলার এই পথে চলাচল করে। কিন্তু হাতিয়া-নোয়াখালী নৌরুটে ফেরি না থাকায় মানুষ ঝুঁকিপূর্ণ ট্রলার কিংবা স্পিডবোট চলাচল করে। এতে প্রায়শ দুর্ঘটনা ঘটছে, প্রাণহানির ঘটনাও রয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ থাকলে হাতিয়া কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাতিয়ার নৌপথে যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ, হয়রানি ও জিম্মি করে ভাড়া আদায়ের ঘটনা এখন নিয়মে পরিণত হয়েছে। জরুরি রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে দ্বীপ হাতিয়াতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান এবং দেরি করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।সংগঠনটির সমন্বয়ক ইসমাইল হোসাইন তাফসির ও মোহাম্মদ আলী বলেন, ফেরি চালু না করা হলে সামনে আরো বড় কর্মসূচি দেওয়া হবে।অধ্যাপক নঈম শামীম খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা বিপি সাজ্জাদ, জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, ঢাকাস্থ হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, হাতিয়া উপজেলার যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আরেফিন আলী ও সদস্য সচিব রিয়াজ মাহমুদ, জামাতের নেতা তাফসির,হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক মো. কেফায়েত প্রমুখ।সূত্র: জাগো নিউজএনএন/ ০৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×