হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়—শাহজাহান চৌধুরী

শহিদুল ইসলাম:;

শহিদুল ইসলাম:;

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার পালংখালী রহমতেরবিল দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এম. এ মালেক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোকন সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি শিক্ষার মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। এজন্য শিক্ষক-অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুন

উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

এসময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের পক্ষ থেকে মাদ্রাসায় অনুদান দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে মাদ্রাসার ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং অচিরেই প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালতের সিনিয়র আইনজীবী এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল আলা রোমান, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদ আহমদ সওদাগর, ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর এবং উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা অধ্যক্ষ ও প্রতিষ্ঠা মওলানা ফজলুল করিম।

আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এ সময় পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়—শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায়—শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: শহিদুল ইসলাম:; | প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার পালংখালী রহমতেরবিল দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট এম. এ মালেক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খোকন সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি শিক্ষার মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। এজন্য শিক্ষক-অভিভাবক ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” এসময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের পক্ষ থেকে মাদ্রাসায় অনুদান দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে মাদ্রাসার ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং অচিরেই প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কক্সবাজার জেলা ও দায়রাজজ আদালতের সিনিয়র আইনজীবী এবং বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল আলা রোমান, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি রশিদ আহমদ সওদাগর, ফারিরবিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল বশর এবং উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসা অধ্যক্ষ ও প্রতিষ্ঠা মওলানা ফজলুল করিম। আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। এ সময় পুরো মাদ্রাসা প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×