হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৮ আগস্ট – গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনাকে গণহত্যা ও জবরদস্তি বাস্তুচ্যুতির নতুন ঢেউ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়সামগ্রী পাঠানোর ইসরায়েলের উদ্যোগ মানবিকতার ছদ্মাবরণে এক নির্মম অপরাধকে আড়াল করার কৌশল। হামাস আরও বলেছে, এই পরিকল্পনা স্পষ্ট প্রতারণা এবং এর মাধ্যমে ইসরায়েল আসন্ন দমন অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার থেকেই তারা দক্ষিণ গাজায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তাঁবু ও আশ্রয়সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর দাবি, লড়াই চলমান অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।

ইসরায়েল এর আগে চলতি আগস্ট মাসের শুরুতে জানিয়েছিল, তারা গাজার বৃহত্তম নগর কেন্দ্র উত্তর গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে নতুন সামরিক অভিযান চালাবে। এ পরিকল্পনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ২২ লাখ মানুষের বসবাস করা গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতি নিয়ে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আকস্মিক হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে। এখনো ধারণা করা হচ্ছে, গাজায় অবশিষ্ট ৫০ জন জিম্মির মধ্যে প্রায় ২০ জন জীবিত রয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

গাজাবাসীকে সরানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হামাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৮ আগস্ট – গাজা সিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনাকে গণহত্যা ও জবরদস্তি বাস্তুচ্যুতির নতুন ঢেউ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়সামগ্রী পাঠানোর ইসরায়েলের উদ্যোগ মানবিকতার ছদ্মাবরণে এক নির্মম অপরাধকে আড়াল করার কৌশল। হামাস আরও বলেছে, এই পরিকল্পনা স্পষ্ট প্রতারণা এবং এর মাধ্যমে ইসরায়েল আসন্ন দমন অভিযানের প্রস্তুতি নিচ্ছে।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার থেকেই তারা দক্ষিণ গাজায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তাঁবু ও আশ্রয়সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর দাবি, লড়াই চলমান অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ।ইসরায়েল এর আগে চলতি আগস্ট মাসের শুরুতে জানিয়েছিল, তারা গাজার বৃহত্তম নগর কেন্দ্র উত্তর গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে নতুন সামরিক অভিযান চালাবে। এ পরিকল্পনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে ২২ লাখ মানুষের বসবাস করা গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতি নিয়ে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক আকস্মিক হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে। এখনো ধারণা করা হচ্ছে, গাজায় অবশিষ্ট ৫০ জন জিম্মির মধ্যে প্রায় ২০ জন জীবিত রয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×