হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

“পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব”- উখিয়ায় বৃক্ষরোপণ উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অনিবার্য। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব।

তাই নারী-পুরুষ সবার আঙিনায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন স্থাপনায় গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান, নিজেকেও বাঁচান—এটাই আমাদের স্লোগান।”

সোমবার (১৮ আগস্ট) সকালে উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ক্রমাবনতির কারণে বাংলাদেশ আজ বড় ধরনের ঝুঁকির মুখে। বনাঞ্চল দিন দিন কমে যাওয়ায় জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনেতা। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং বড় হওয়া পর্যন্ত যত্ন নিতে হবে।”

তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, উখিয়া কলেজে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ লাইব্রেরি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহা আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আকবর, নবী হোসেন, গিয়াস উদ্দিনসহ কলেজের শিক্ষকবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফলজ ও বনজ চারা রোপণ করেন।

###

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

“পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব”- উখিয়ায় বৃক্ষরোপণ উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

“পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব”- উখিয়ায় বৃক্ষরোপণ উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অনিবার্য। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই নারী-পুরুষ সবার আঙিনায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন স্থাপনায় গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান, নিজেকেও বাঁচান—এটাই আমাদের স্লোগান।” সোমবার (১৮ আগস্ট) সকালে উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শাহজাহান চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ক্রমাবনতির কারণে বাংলাদেশ আজ বড় ধরনের ঝুঁকির মুখে। বনাঞ্চল দিন দিন কমে যাওয়ায় জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনেতা। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং বড় হওয়া পর্যন্ত যত্ন নিতে হবে।” তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, উখিয়া কলেজে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ লাইব্রেরি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহা আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আকবর, নবী হোসেন, গিয়াস উদ্দিনসহ কলেজের শিক্ষকবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফলজ ও বনজ চারা রোপণ করেন। ###

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×