হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু ছালেক এমন অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে দু’দফা দখল চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের প্রতিরোধে শেষ পর্যন্ত দখল প্রক্রিয়া ব্যর্থ হয়।

অভিযোগে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াসমিন সোলতানার স্বামী ও শ্বশুরের নামে প্রায় ৮০ শতক জমি রয়েছে। এর মধ্যে ৪০ শতকে চাষাবাদ হয়, বাকিতে রয়েছে ভিটেবাড়ি।

চলতি মৌসুমে ওই জমিতে ফসল ফলাচ্ছেন স্থানীয় কৃষক আবুল হোসেন, যিনি দীর্ঘ ১৮ বছর ধরে বর্গা চাষা হিসেবে জমিটি চাষাবাদ করছেন।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আবু ছালেক প্রথমবার জমিতে প্রবেশ করে আবুল হোসেনকে সরে যেতে বলেন এবং হুমকি দেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি দলবল নিয়ে আবারও জমিতে প্রবেশ করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত আবু ছালেক ও তার লোকজন পিছু হটতে বাধ্য হন।

এ বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা বলেন, জমিটি আমাদের দখলে রয়েছে যুগ যুগ ধরে। বর্গা চাষা আবুল হোসেন প্রায় দেড় যুগ ধরে এখানে চাষ করছেন। কিন্তু আবু ছালেক মেম্বার হঠাৎ এসে জোর করে জমি দখলের চেষ্টা করেন।

আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে প্রশাসনের সামনে বসুন। কিন্তু তিনি বলেছেন, এখন আর কাগজপত্রের দরকার নেই, ক্ষমতাই কাগজ। তিনি বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালাচ্ছেন। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

বর্গা চাষা আবুল হোসেন বলেন, আমি ১৮ বছর ধরে এই জমি চাষ করে আসছি। আজকে আবু ছালেক মেম্বার লোকজন নিয়ে এসে আমাকে বাধা দেন। আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে ভাইস চেয়ারম্যানের সঙ্গে বসুন। প্রমাণ হলে আমি নিজে থেকেই সরে যাব।

অন্যদিকে ইউপি সদস্য আবু ছালেক বলেন,কিসের কাগজ? কিসের বৈঠক? ক্ষমতাই এখন কাগজ।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের জমি দখলের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু ছালেক এমন অভিযোগ উঠেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে দু’দফা দখল চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের প্রতিরোধে শেষ পর্যন্ত দখল প্রক্রিয়া ব্যর্থ হয়। অভিযোগে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াসমিন সোলতানার স্বামী ও শ্বশুরের নামে প্রায় ৮০ শতক জমি রয়েছে। এর মধ্যে ৪০ শতকে চাষাবাদ হয়, বাকিতে রয়েছে ভিটেবাড়ি। চলতি মৌসুমে ওই জমিতে ফসল ফলাচ্ছেন স্থানীয় কৃষক আবুল হোসেন, যিনি দীর্ঘ ১৮ বছর ধরে বর্গা চাষা হিসেবে জমিটি চাষাবাদ করছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আবু ছালেক প্রথমবার জমিতে প্রবেশ করে আবুল হোসেনকে সরে যেতে বলেন এবং হুমকি দেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি দলবল নিয়ে আবারও জমিতে প্রবেশ করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত আবু ছালেক ও তার লোকজন পিছু হটতে বাধ্য হন। এ বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা বলেন, জমিটি আমাদের দখলে রয়েছে যুগ যুগ ধরে। বর্গা চাষা আবুল হোসেন প্রায় দেড় যুগ ধরে এখানে চাষ করছেন। কিন্তু আবু ছালেক মেম্বার হঠাৎ এসে জোর করে জমি দখলের চেষ্টা করেন। আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে প্রশাসনের সামনে বসুন। কিন্তু তিনি বলেছেন, এখন আর কাগজপত্রের দরকার নেই, ক্ষমতাই কাগজ। তিনি বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালাচ্ছেন। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। বর্গা চাষা আবুল হোসেন বলেন, আমি ১৮ বছর ধরে এই জমি চাষ করে আসছি। আজকে আবু ছালেক মেম্বার লোকজন নিয়ে এসে আমাকে বাধা দেন। আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে ভাইস চেয়ারম্যানের সঙ্গে বসুন। প্রমাণ হলে আমি নিজে থেকেই সরে যাব। অন্যদিকে ইউপি সদস্য আবু ছালেক বলেন,কিসের কাগজ? কিসের বৈঠক? ক্ষমতাই এখন কাগজ। এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×