হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারির পৃথক সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ – শিক্ষা, স্বরাষ্ট্র ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৮ আগস্ট) গোলাম পরওয়ার সচিবালয়ে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। উপদেষ্টাকে অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগসহকারে শুনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

পরে মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি এবং ভয়-ভীতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।

পরবর্তী সময়ে তিনি পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করে খুলনার বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারির পৃথক সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তিন উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারির পৃথক সাক্ষাৎ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ – শিক্ষা, স্বরাষ্ট্র ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার (১৮ আগস্ট) গোলাম পরওয়ার সচিবালয়ে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।তিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। উপদেষ্টাকে অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগসহকারে শুনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।পরে মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথেও সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিগত ফ্যাসিস্ট আমলে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি এবং ভয়-ভীতি প্রদানের বিষয়গুলো তুলে ধরেন।পরবর্তী সময়ে তিনি পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করে খুলনার বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম, বিল বাদুড়িয়াসহ এই অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, ফসলি জমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×