হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাঁকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৯ আগষ্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দেয়া এক আদেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী লিখেছেন, ‘আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

তিনি আরও লিখেন, ‘মেধা ও শ্রম দিয়ে আপনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা রাখে।’

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

এদিকে বিষয়টি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি দেয়া হয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে একটি পক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিস্কার করা হয়েছিল বলে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলো। কিন্তু সঠিক তথ্য হলো, জেলা বিএনপি কোনো এক সময় তাঁকে বহিস্কারের সুপারিশ করলেও কেন্দ্রীয় বিএনপি তা বাস্তবায়ন করেনি। আর জেলা বিএনপি কেবল সুপারিশ করতে পারে, একজন সংসদ সদস্যকে জেলা বিএনপি বহিস্কার করতে পারে না।

অপরদিকে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি বলেন, আমি বিএনপির রাজনীতিতে কোনো ভেদাভেদ চাই না। আমরা সকল পক্ষকে একসাথে নিয়ে রাজনীতি করতে চাই।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশক্রমে তাঁকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৯ আগষ্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দেয়া এক আদেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী লিখেছেন, 'আপনাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদে নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।' তিনি আরও লিখেন, 'মেধা ও শ্রম দিয়ে আপনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে দল আশা রাখে।' এদিকে বিষয়টি জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি দেয়া হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে একটি পক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে দল থেকে বহিস্কার করা হয়েছিল বলে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছিলো। কিন্তু সঠিক তথ্য হলো, জেলা বিএনপি কোনো এক সময় তাঁকে বহিস্কারের সুপারিশ করলেও কেন্দ্রীয় বিএনপি তা বাস্তবায়ন করেনি। আর জেলা বিএনপি কেবল সুপারিশ করতে পারে, একজন সংসদ সদস্যকে জেলা বিএনপি বহিস্কার করতে পারে না। অপরদিকে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, আমি বিএনপির রাজনীতিতে কোনো ভেদাভেদ চাই না। আমরা সকল পক্ষকে একসাথে নিয়ে রাজনীতি করতে চাই।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×