হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাইলস্টোন ট্র্যাজেডি, সহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন


ঢাকা, ১৯ আগস্ট – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় দ্রুত সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দলটির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ‘নয় সদস্যবিশিষ্ট’ একটি মেডিকেল টিম ঢাকায় পাঠায়। দলটি ৯ আগস্ট ঢাকায় এসে শুধু রোগীদের চিকিৎসাই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। এত দ্রুত সবকিছু সংগঠিত করা আমাদের পক্ষে সহজ ছিল না। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞতা ছিল না, ফলে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম। তবে আপনাদের উপস্থিতিই আমাদের জাতিকে সান্ত্বনা দিয়েছে। সময়মতো এসে পাশে দাঁড়ানোর জন্য পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই।

এছাড়া তিনি আহত রোগীদের মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ দলকে ফলো-আপ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ব্রিটিশ মেডিকেল দলটি আগামী ২৪ আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠায়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাইলস্টোন ট্র্যাজেডি, সহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাইলস্টোন ট্র্যাজেডি, সহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ আগস্ট – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় দ্রুত সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দলটির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ‘নয় সদস্যবিশিষ্ট’ একটি মেডিকেল টিম ঢাকায় পাঠায়। দলটি ৯ আগস্ট ঢাকায় এসে শুধু রোগীদের চিকিৎসাই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করছে।প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। এত দ্রুত সবকিছু সংগঠিত করা আমাদের পক্ষে সহজ ছিল না। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞতা ছিল না, ফলে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম। তবে আপনাদের উপস্থিতিই আমাদের জাতিকে সান্ত্বনা দিয়েছে। সময়মতো এসে পাশে দাঁড়ানোর জন্য পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই।এছাড়া তিনি আহত রোগীদের মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ দলকে ফলো-আপ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।ব্রিটিশ মেডিকেল দলটি আগামী ২৪ আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠায়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×