ঢাকা, ২০ আগস্ট – পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বুধবার (২০ আগস্ট) রাতে চারদিনের সফরে ঢাকায় আসছেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
ঢাকা সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঢাকা পৌঁছাবেন। তবে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকেই তার ঢাকায় আনুষ্ঠানিক সফর শুরু হবে। সফরের প্রথম দিন তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আগামী শুক্রবার (২২ আগস্ট) সফরের দ্বিতীয় দিন তিনি চট্টগ্রাম যাবেন। সেখানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চট্টগ্রাম স্টিল মিলস পরিদর্শন করবেন।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরের মধ্যেই আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই মন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন