হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি ও ঘর পেলেন ২০০ পরিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন

সোয়েব সাঈদ, রামু :: রামুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার ২৬ এপ্রিল সকালে মাননীয় শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রামু উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ।

রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।

অনুষ্ঠানে রামু উপজেলা সহকারি ভূমি রিগ্যান চাকমা, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি. মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোসাইন, ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অনুষ্ঠানে ২০০ পরিবারের সদস্যদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়।
রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানিয়েছেন- রামুতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ২য় পর্যায়ের আওতায় ৪০০ জন উপকারভোগী রয়েছেন।

এরমধ্যে নির্মাণকাজ সম্পন্ হওয়া ২০০ পরিবারকে মঙ্গলবার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রামুর খুনিয়াপালং ইউনিয়নে ১৫৯ টি এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৪১ টি গৃহ নির্মাণ করা হয়েছে। এসব গৃহে ঠাঁই পাচ্ছে রামুর বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন, গৃহহীন হতদরিদ্র পরিবার। এছাড়াও অবশিষ্ট ২০০টি গৃহের নির্মাণ কাজও চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি ও ঘর পেলেন ২০০ পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে প্রধানমন্ত্রীর ঈদের উপহার জমি ও ঘর পেলেন ২০০ পরিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু :: রামুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ২৬ এপ্রিল সকালে মাননীয় শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে রামু উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ। রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। অনুষ্ঠানে রামু উপজেলা সহকারি ভূমি রিগ্যান চাকমা, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি. মো. সালাহ উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ারুল হোসাইন, ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল হক, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা প্রকৌশলী মনজুর হাসান ভূঁইয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০০ পরিবারের সদস্যদের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমি ও গৃহের দলিল হস্তান্তর করা হয়। রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানিয়েছেন- রামুতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ২য় পর্যায়ের আওতায় ৪০০ জন উপকারভোগী রয়েছেন। এরমধ্যে নির্মাণকাজ সম্পন্ হওয়া ২০০ পরিবারকে মঙ্গলবার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রামুর খুনিয়াপালং ইউনিয়নে ১৫৯ টি এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৪১ টি গৃহ নির্মাণ করা হয়েছে। এসব গৃহে ঠাঁই পাচ্ছে রামুর বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন, গৃহহীন হতদরিদ্র পরিবার। এছাড়াও অবশিষ্ট ২০০টি গৃহের নির্মাণ কাজও চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×