হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১১৬তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন


লন্ডন, ২১ আগস্ট – ব্রিটিশ নাগরিক এথেল ক্যাটারহ্যাম বৃহস্পতিবার (২১ আগস্ট) তার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। কয়েক মাস আগে ব্রাজিলের ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যু হলে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব অর্জন করেন তিনি।

১৯০৯ সালের ২১ আগস্ট, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিপটন বেলিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন এথেল। বর্তমানে তিনি লন্ডনের দক্ষিণে সারে অঞ্চলের একটি কেয়ার হোমে থাকেন। কেয়ার হোম কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পরিবার নিয়ে নীরবে নিজের মতো করে জন্মদিন পালন করেছেন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন ফ্রান্সের জিন ক্যালমেন্ট। যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। তবে বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন এথেল ক্যাটারহ্যাম।

দীর্ঘায়ুর রহস্য নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরস করে এথেল বলেন, আমি কখনো কারো সঙ্গে তর্ক করি না! শুধু শুনি আর যা পছন্দ করি তাই করি। তার তিন নাতি-নাতনি এবং পাঁচ প্রপৌত্র রয়েছে।

গত বছর তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ১১৫তম জন্মদিনে অভিনন্দন বার্তা পান। তার প্রপিতামহী ছিলেন রাজা সপ্তম এডওয়ার্ডের শেষ জীবিত প্রজা। এথেল শতবর্ষী বয়সেও সক্রিয় ছিলেন। ১০০ বছর বয়সে গাড়ি চালানো বন্ধ করেন তিনি। ২০২০ সালে ১১০ বছর বয়সে করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

১১৬তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১১৬তম জন্মদিন উদযাপন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২১ আগস্ট – ব্রিটিশ নাগরিক এথেল ক্যাটারহ্যাম বৃহস্পতিবার (২১ আগস্ট) তার ১১৬তম জন্মদিন উদযাপন করেছেন। কয়েক মাস আগে ব্রাজিলের ইনা ক্যানাবারো লুকাসের মৃত্যু হলে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব অর্জন করেন তিনি।১৯০৯ সালের ২১ আগস্ট, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পাঁচ বছর আগে, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিপটন বেলিঙ্গার গ্রামে জন্মগ্রহণ করেন এথেল। বর্তমানে তিনি লন্ডনের দক্ষিণে সারে অঞ্চলের একটি কেয়ার হোমে থাকেন। কেয়ার হোম কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি পরিবার নিয়ে নীরবে নিজের মতো করে জন্মদিন পালন করেছেন।গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, ইতিহাসের সবচেয়ে দীর্ঘায়ু ব্যক্তি ছিলেন ফ্রান্সের জিন ক্যালমেন্ট। যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। তবে বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন এথেল ক্যাটারহ্যাম।দীর্ঘায়ুর রহস্য নিয়ে প্রশ্ন করা হলে হাস্যরস করে এথেল বলেন, আমি কখনো কারো সঙ্গে তর্ক করি না! শুধু শুনি আর যা পছন্দ করি তাই করি। তার তিন নাতি-নাতনি এবং পাঁচ প্রপৌত্র রয়েছে।গত বছর তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ১১৫তম জন্মদিনে অভিনন্দন বার্তা পান। তার প্রপিতামহী ছিলেন রাজা সপ্তম এডওয়ার্ডের শেষ জীবিত প্রজা। এথেল শতবর্ষী বয়সেও সক্রিয় ছিলেন। ১০০ বছর বয়সে গাড়ি চালানো বন্ধ করেন তিনি। ২০২০ সালে ১১০ বছর বয়সে করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠেন।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২১ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×