ঢাকা, ২১ আগস্ট – চলতি মাসের (আগস্ট) ২০ দিনে প্রবাসীরা ১৬৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৩২ কোটি ৪০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানান।
মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
চলতি মাসের প্রথম ২০ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে ১১ কোটি ২০ ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ডলার।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্টের ২০ তারিখ পর্যন্ত ৪১২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে এসেছিল ৩৪৪ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি প্রায় ২০ শতাংশ।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার। টাকায় যার পরিমাণ ৩০ হাজার ২৩৯ কোটি টাকা।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২১ আগস্ট ২০২৫




মন্তব্য করুন