রিয়াদ, ২২ আগস্ট – জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করার পর ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অভুক্ত রাখায় নিন্দা ও দুর্ভিক্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।
শুক্রবার (২২ আগস্ট) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের অপরাধের পুনরাবৃত্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং জবাবদিহিতা না থাকায় গাজায় মানবিক বিপর্যয় পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
সৌদি বলেছে, যদি এই ‘গণহত্যার যুদ্ধ’ থামানোর জন্য এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বিবেকের ওপর এটি একটি ‘কলঙ্ক’ হিসেবে থাকবে।
এদিকে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইসিপি বলেছে, গাজা গভর্নরেটের গাজা সিটি ও এর আশপাশের এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে।
এছাড়া গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ আইপিসির ‘ধাপ-৪’ এ রয়েছেন। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে আছেন। এই মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ‘ধাপ-৩’ এ আছেন। তারাও খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে আছেন।
এদিকে, যুদ্ধ এবং মানবিক সাহায্যের উপর বারবার নিষেধাজ্ঞার মধ্যে গাজার সংকট প্রায় দুই বছর ধরে অব্যাহত রয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন