হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজও মেঘলা আকাশ, নদীবন্দরসমূহে সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ আগস্ট – রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি–বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সাতটি নদীবন্দর— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

শনিবার (২৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি–বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজও মেঘলা আকাশ, নদীবন্দরসমূহে সতর্ক সংকেত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজও মেঘলা আকাশ, নদীবন্দরসমূহে সতর্ক সংকেত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ আগস্ট – রাজধানী ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি–বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সাতটি নদীবন্দর— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।শনিবার (২৩ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ সব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।এদিকে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি–বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×