হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গা, ২৪ আগস্ট – চুয়াডাঙ্গায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। হাসপাতালে অসুস্থ মাকে দেখতে গিয়ে মায়ের মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে সাইফুল ইসলাম। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) হঠাৎ প্রেসার বেড়ে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন এবং ওষুধ কিনে দিয়ে আসেন। কিছুক্ষণ পরই মায়ের মৃত্যুসংবাদ পান তিনি। এ খবর সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, মায়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু বিরল ঘটনা। এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের আবহ নেমে আসে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চুয়াডাঙ্গা, ২৪ আগস্ট – চুয়াডাঙ্গায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। হাসপাতালে অসুস্থ মাকে দেখতে গিয়ে মায়ের মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে সাইফুল ইসলাম। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) হঠাৎ প্রেসার বেড়ে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করেন।খবর পেয়ে ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে গিয়ে মায়ের খোঁজখবর নেন এবং ওষুধ কিনে দিয়ে আসেন। কিছুক্ষণ পরই মায়ের মৃত্যুসংবাদ পান তিনি। এ খবর সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল। জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেননি।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, মায়ের মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই ছেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু বিরল ঘটনা। এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের আবহ নেমে আসে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×