হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রশিদ খানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করলো আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন


কাবুল, ২৪ আগস্ট – এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিন উল হক। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফারও।

এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

রশিদ, নাভিন ও গাজানফার ছাড়াও দলে রয়েছেন পেস বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ ও মোহাম্মদ নবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শেষ তিনটি সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা (ভারতের পর) দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।

এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রশিদ খানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করলো আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রশিদ খানের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা করলো আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ২৪ আগস্ট – এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। রশিদ খানের নেতৃত্বে ১৭ জনের দল বেছে নিয়েছেন নির্বাচকরা। ২০২৪ সালের ডিসেম্বরের পর দলে ফিরেছেন পেস বোলার নাভিন উল হক। এ ছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ স্পিনার আল্লা গাজানফারও।এশিয়া কাপের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি আফগান নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত এবং সফলদের নিয়েই দল তৈরি করেছেন তারা। নির্বাচিত দলের বোলিং শক্তি প্রতিযোগিতার অন্যতম সেরা।রশিদ, নাভিন ও গাজানফার ছাড়াও দলে রয়েছেন পেস বোলার ফজলহক ফারুকি, স্পিনার মুজিব উর রহমান, অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাঈ ও মোহাম্মদ নবি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শেষ তিনটি সাদা বলের প্রতিযোগিতায় এশিয়ার দ্বিতীয় সেরা (ভারতের পর) দল হিসেবে শেষ করেছে আফগানিস্তান। এশিয়া কাপেও তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সঙ্গে খেলবেন রশিদরা।এশিয়া কাপের আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাঈ, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, আল্লা গাজানফার, নুর আহমেদ, ফরিদ মালিক, নবীন উল হক এবং ফজলহক ফারুকি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×