ঢাকা, ২৫ আগস্ট – আগামী ৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব যাচাই-বাছাই করে সরেজমিনে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
নির্দেশনায় জানানো হয়, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হয়েছে। উক্ত ২২টি দলের জেলা ও উপজেলার দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সরেজমিন তদন্তের প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও জানানো হয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার/তদন্তকারী কর্মকর্তা চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলি রাজনৈতিক দল ভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।
এছাড়া উপজেলা দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতার তদন্ত প্রতিবেদন তদন্তকারী সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা ওপরের চেকলিস্ট পূরণ করে সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদানপূর্বক সিলগালা করে বদ্ধ বিশেষ খামে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার নিকট পাঠাবেন। সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা হতে প্রাপ্ত সিলগালাকৃত বদ্ধ বিশেষ খামগুলো রাজনৈতিক দলভিত্তিক একত্রিত করে অপর একটি বিশেষ খামে সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাবেন।




মন্তব্য করুন