হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন


ঢাকা, ২৬ আগস্ট – কৃষি মন্ত্রণালয় ও চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) মধ্যে কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের ভাইস মিনিস্টার ওয়াং লিং জুন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

বৈঠকে কৃষিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারভিত্তিক পণ্যের বাজার সম্প্রসারণ, কাস্টমস ও কোয়ারেন্টাইন সহযোগিতা জোরদার করে উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতধর্মী সহযোগিতার কাঠামো গড়ে তোলার ওপর আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের আমের জন্য চীনের বাজার উন্মুক্ত করার সাম্প্রতিক অনুমোদনকে স্বাগত জানান।

তিনি বলেন, এই সাফল্যের ওপর ভিত্তি করে দুই দেশ দ্রুত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের প্রক্রিয়াজাত সহজীকরণ, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি সহযোগিতা জোরদার, পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি বিবেচনা, ডিজিটাল অনুসন্ধান ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্র ব্যবস্থার প্রচলন এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ আগস্ট – কৃষি মন্ত্রণালয় ও চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের (জিএসিসি) মধ্যে কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের ভাইস মিনিস্টার ওয়াং লিং জুন।বৈঠকে কৃষিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। রপ্তানি ও আমদানি প্রক্রিয়া সহজীকরণ, অগ্রাধিকারভিত্তিক পণ্যের বাজার সম্প্রসারণ, কাস্টমস ও কোয়ারেন্টাইন সহযোগিতা জোরদার করে উদ্ভিদ স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতধর্মী সহযোগিতার কাঠামো গড়ে তোলার ওপর আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের আমের জন্য চীনের বাজার উন্মুক্ত করার সাম্প্রতিক অনুমোদনকে স্বাগত জানান।তিনি বলেন, এই সাফল্যের ওপর ভিত্তি করে দুই দেশ দ্রুত নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের প্রক্রিয়াজাত সহজীকরণ, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি সহযোগিতা জোরদার, পরিদর্শন ও পরীক্ষাগারের ফলাফলের পারস্পরিক স্বীকৃতি বিবেচনা, ডিজিটাল অনুসন্ধান ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্র ব্যবস্থার প্রচলন এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী।সূত্র: জাগো নিউজএনএন/ ২৬ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×