হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪০ দেশের প্রতিনিধি সহ অংশ গ্রহণকারিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি সহ অংশ গ্রহণকারি দেশি-বিদেশী প্রতিনিধিরা।

মঙ্গলবার সকালে তারা দুই দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে।

এসময় তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প ৪ এ অবস্থিতি জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপির ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

এরপর উখিয়ার বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
এর পরে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সাথেও দীর্ঘক্ষন কথা বলেন দেশী বিদেশি প্রতিনিধিরা। দুপুরে পরিদর্শন শেষ ক্যাম্প এলাকা ছাড়েন তারা।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুজতে ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ শিরোনামে টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়।

মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় আন্তর্জাতিক এই সম্মেলন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

৪০ দেশের প্রতিনিধি সহ অংশ গ্রহণকারিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪০ দেশের প্রতিনিধি সহ অংশ গ্রহণকারিদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ৪০ দেশের প্রতিনিধি সহ অংশ গ্রহণকারি দেশি-বিদেশী প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে তারা দুই দলে ভাগ হয়ে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন। সূত্র বলছে, রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা ৪০ দেশের প্রতিনিধির পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে। এসময় তারা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন। বিদেশি প্রতিনিধিরা উখিয়ার ক্যাম্প ৪ এ অবস্থিতি জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউ এফপির ই-ভাউচার আউটলেট কেন্দ্র পরিদর্শন করেন। এরপর উখিয়ার বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতালে যান। সেখানে রোহিঙ্গাদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। এর পরে রোহিঙ্গা নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় রোহিঙ্গা নারীদের সাথেও দীর্ঘক্ষন কথা বলেন দেশী বিদেশি প্রতিনিধিরা। দুপুরে পরিদর্শন শেষ ক্যাম্প এলাকা ছাড়েন তারা। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুজতে ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রোববার থেকে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ শিরোনামে টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়। মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্যে দিয়ে শেষ হয় আন্তর্জাতিক এই সম্মেলন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×