হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সব ছেড়ে এসেছি দেশের জন্য, যতদিন সম্ভব কাজ করব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন


চট্টগ্রাম, ২৮ আগস্ট – চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে খুব বেশি দিন মেয়াদ নেই চলতি পরিচালনা পর্ষদের। যে কারণে আলোচনায় পরবর্তী নির্বাচন নিয়ে।

অনেকের মনে প্রশ্ন পরবর্তী নির্বাচনে থাকবেন কি না বুলবুল। সেক্ষেত্রে বুলবুলকে পাড়ি দিতে হবে দুটি ধাপ। প্রথমত তাকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির নির্বাচিত হতে হবে। তবে বুলবুল অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে, নিজের কাজেই মনোযোগ রাখছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হলে আবারো বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।’

পরে বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা,দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’

বিসিবির পরিচালনা পর্ষদে দুজন বোর্ড পরিচালক বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। বুলবুল জানান, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সব ছেড়ে এসেছি দেশের জন্য, যতদিন সম্ভব কাজ করব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সব ছেড়ে এসেছি দেশের জন্য, যতদিন সম্ভব কাজ করব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৮ আগস্ট – চলতি বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে খুব বেশি দিন মেয়াদ নেই চলতি পরিচালনা পর্ষদের। যে কারণে আলোচনায় পরবর্তী নির্বাচন নিয়ে।অনেকের মনে প্রশ্ন পরবর্তী নির্বাচনে থাকবেন কি না বুলবুল। সেক্ষেত্রে বুলবুলকে পাড়ি দিতে হবে দুটি ধাপ। প্রথমত তাকে এনএসসি থেকে মনোনীত হতে হবে বোর্ড পরিচালক হিসেবে। এরপর বোর্ড পরিচালকদের ভোটে সভাপতির নির্বাচিত হতে হবে। তবে বুলবুল অবশ্য নির্বাচন নিয়ে না ভেবে, নিজের কাজেই মনোযোগ রাখছেন।আজ বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হলে আবারো বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণের বাইরে।’পরে বুলবুল বলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা,দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’বিসিবির পরিচালনা পর্ষদে দুজন বোর্ড পরিচালক বেছে নেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। বুলবুল জানান, ‘আমি ও ফাহিম ভাই এনএসসির কাউন্সিলর। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। প্রথমে এনএসসি আমাকে কাউন্সিলর করতে হবে। তারপর একটা বোর্ড আসবে, সেই বোর্ডের পরিচালকরা প্রেসিডেন্ট বানাবে। এটা অনেক দূরের কথা। এখন আমার যে কাজ সেখানেই ফোকাস করছি।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×