হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দক্ষিণ কোরিয়ার স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন


সিউল, ২৯ আগস্ট – দক্ষিণ কোরিয়ায় স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করা হয়েছে। এর ফলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে চেষ্টারত দেশের তালিকায় যুক্ত হলো দেশটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সরকারি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর এ দেশটি সম্প্রতি শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের এক মুখপাত্র জানান, বুধবার পাস হওয়া বিলটি আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপকারী দেশগুলোর একটি। এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা এবং মানসিক সুস্থতার ওপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিলে, শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার সীমিত করাটা মানবাধিকারের লঙ্ঘন নয়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দক্ষিণ কোরিয়ার স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দক্ষিণ কোরিয়ার স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিউল, ২৯ আগস্ট – দক্ষিণ কোরিয়ায় স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করা হয়েছে। এর ফলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে চেষ্টারত দেশের তালিকায় যুক্ত হলো দেশটি।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সরকারি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম প্রযুক্তিনির্ভর এ দেশটি সম্প্রতি শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্কুলে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদের এক মুখপাত্র জানান, বুধবার পাস হওয়া বিলটি আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে। এতে শ্রেণিকক্ষে মোবাইল ফোনসহ সব ধরনের স্মার্ট ডিভাইস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর সীমাবদ্ধতা আরোপকারী দেশগুলোর একটি। এর আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনা এবং মানসিক সুস্থতার ওপর মোবাইল ফোনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিলে, শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার সীমিত করাটা মানবাধিকারের লঙ্ঘন নয়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×