ঢাকা, ৩০ আগস্ট – গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি সর্বদা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলা দুঃখজনক ও নিন্দনীয়।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
মির্জা ফখরুল নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন