হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন


মেহেরপুর, ৩০ আগস্ট – মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম দুইজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান (৪৯) ও আমিনুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাথায় জখম ছাড়াও একজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

অন্যদিকে সাইফুল ইসলাম পক্ষের আহতরা হলেন- রনি (২০), দেলোয়ার (৩৬), নাফিজ (১৯) ও শাওন (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির কমিটি গঠন ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে রয়েছে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী উমর ফারুক লিটন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অনুসারীরা। শুক্রবার সন্ধ্যায় আমঝুপি গ্রামের কালিতলা মোড়ে দু’পক্ষের কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে সাইফুল ইসলাম পক্ষের লোকজন উমর ফারুক লিটনের স্থানীয় অফিসে গিয়ে রড দিয়ে লিটনপন্থি দুই নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] মেহেরপুর, ৩০ আগস্ট – মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম দুইজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে উমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান (৪৯) ও আমিনুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাথায় জখম ছাড়াও একজনের পা ভেঙে গেছে বলে জানা গেছে।অন্যদিকে সাইফুল ইসলাম পক্ষের আহতরা হলেন- রনি (২০), দেলোয়ার (৩৬), নাফিজ (১৯) ও শাওন (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির কমিটি গঠন ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধে রয়েছে জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী উমর ফারুক লিটন এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের অনুসারীরা। শুক্রবার সন্ধ্যায় আমঝুপি গ্রামের কালিতলা মোড়ে দু’পক্ষের কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে সাইফুল ইসলাম পক্ষের লোকজন উমর ফারুক লিটনের স্থানীয় অফিসে গিয়ে রড দিয়ে লিটনপন্থি দুই নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×