ঢাকা, ৩০ আগস্ট – আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
রাশেদ খান বলেন, গতকালকের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হবে। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
এসময় দলের সভাপতি নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের ওপর গতকালকের হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, উপদেষ্টাদের মিথ্যা আশ্বাস না দিয়ে হামলার ঘটনায় আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। হামলাকারীরাদের চিহ্নিত করে দ্রুত বাহিনী থেকে চাকরিচ্যুত করতে হবে।
সরকার শুধুমাত্র ৩টা দলকেই গুরত্ব দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আগামীকালকে জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। নতুবা যমুনা ঘেরাও করা হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন