হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিটনের ফিফটিতে দাপুটে জয় বাংলাদেশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন


সিলেট, ৩০ আগস্ট – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন নেদারল্যান্ডস। তবে প্রথম ম্যাচেই ডাচ অধিনায়ককে হতাশায় ডুবিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে সিলেটে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে লিটন বাহিনী।

শনিবার (৩০ আগস্ট) সিলেটে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি ইমন। ৯ বলে ১৫ রান করে আউট হন তিনি।

তিনে ব্যাট করতে নেমে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন লিটনও। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তানজিদ তামিম। ৩২ বলে নিজেদের ৫০ রানে জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ২৩ বলে ২৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তামিম।

তার বিদায়ের পর পিচে আসেন সাইফ হাসান। শুরুতে ব্যাট চালাতে কিছুটা সময় নিলেও পরে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত আগলে রেখে ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন।

তবে উইকেট ধরে রেখে পাওয়ার প্লেতে ৩৪ রান তোলেন বিক্রমজিৎ সিং ও তেজা নিদামানুরু। সপ্তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে আসেন তাসকিন। এবারেও প্রথম বলেই উইকেট, ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন বিক্রমজিৎ। ১১ বলে ৪ রান করেন তিনি।

তৃতীয় উইকেটে স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন তেজা নিদামানুরু। কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। দশম ওভারে সাইফ হাসানকে বোলিংয়ে আনেন লিটন। আর বোলিংয়ে এসেই বাজিমাত করেছেন তিনি।

চতুর্থ বলে এডওয়ার্ডস (১২) এবং ওভারের শেষ বলে নিদামানুরুকে ২৬ রানে ফেরান তিনি। এরপর সেভাবে কেউ দলের হাল ধরতে পারননি। শারিজ আহমেদ (১৫), কাইল ক্লেইন (৯) এবং নোয়াহ ক্রুস ১১ রানে আউট হন।

শেষ পর্যন্ত টিম প্রিঙ্গল ১৪ বলে ১৬ রান এবং আরিয়ান দত্তের ১৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় নেদারল্যান্ডস।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লিটনের ফিফটিতে দাপুটে জয় বাংলাদেশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিটনের ফিফটিতে দাপুটে জয় বাংলাদেশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ৩০ আগস্ট – তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন নেদারল্যান্ডস। তবে প্রথম ম্যাচেই ডাচ অধিনায়ককে হতাশায় ডুবিয়েছে টাইগাররা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে সিলেটে ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু করেছে লিটন বাহিনী।শনিবার (৩০ আগস্ট) সিলেটে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ৩৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি ইমন। ৯ বলে ১৫ রান করে আউট হন তিনি।তিনে ব্যাট করতে নেমে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন লিটনও। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তানজিদ তামিম। ৩২ বলে নিজেদের ৫০ রানে জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর ২৩ বলে ২৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তামিম।তার বিদায়ের পর পিচে আসেন সাইফ হাসান। শুরুতে ব্যাট চালাতে কিছুটা সময় নিলেও পরে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত আগলে রেখে ২৬ বলে ফিফটি তুলে নেন লিটন।তবে উইকেট ধরে রেখে পাওয়ার প্লেতে ৩৪ রান তোলেন বিক্রমজিৎ সিং ও তেজা নিদামানুরু। সপ্তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে আসেন তাসকিন। এবারেও প্রথম বলেই উইকেট, ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন বিক্রমজিৎ। ১১ বলে ৪ রান করেন তিনি।তৃতীয় উইকেটে স্কট এডওয়ার্ডসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন তেজা নিদামানুরু। কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। দশম ওভারে সাইফ হাসানকে বোলিংয়ে আনেন লিটন। আর বোলিংয়ে এসেই বাজিমাত করেছেন তিনি।চতুর্থ বলে এডওয়ার্ডস (১২) এবং ওভারের শেষ বলে নিদামানুরুকে ২৬ রানে ফেরান তিনি। এরপর সেভাবে কেউ দলের হাল ধরতে পারননি। শারিজ আহমেদ (১৫), কাইল ক্লেইন (৯) এবং নোয়াহ ক্রুস ১১ রানে আউট হন।শেষ পর্যন্ত টিম প্রিঙ্গল ১৪ বলে ১৬ রান এবং আরিয়ান দত্তের ১৩ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় নেদারল্যান্ডস।সূত্র: আরটিভি নিউজএনএন/ ৩০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×