হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন




জার্মানির এক নারী সম্প্রতি ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হয়েছেন। তিনি কোনো ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) ছাড়াই গর্ভধারণ করেছিলেন।

আলেকজান্দ্রা হিল্ডেব্রান্ট নামের এই নারী ১৯ মার্চ বার্লিনের চারিতে হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ফিলিপ নামের এক ছেলেসন্তানের জন্ম দেন। শিশুটির ওজন ছিল সাত পাউন্ড ১৩ আউন্স।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

বার্লিনের চেকপয়েন্ট চারলির ওয়াল মিউজিয়ামের মালিক ও ব্যবস্থাপক হিল্ডেব্রান্ট সত্তরের দশকের শেষের দিকে তার প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ৫০ বছর বয়সের পর আরো আট সন্তান জন্ম দেন, যাদের সবাই সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করে।

সংবাদমাধ্যম টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হিল্ডেব্রান্ট বলেন, ‘একটি বড় পরিবার শুধু চমৎকারই নয়, বরং এটি শিশুদের যথাযথভাবে লালন-পালনের জন্যও গুরুত্বপূর্ণ।’

তার সন্তানরা হলো স্ভেতলানা (৪৬), আর্তিওম (৩৬), যমজ এলিজাবেথ ও ম্যাক্সিমিলিয়ান (১২), আলেকজান্দ্রা (১০), লেওপোল্ড (৮), আন্না (৭), মারিয়া (৪) ও ক্যাথারিনা (২)।

তিনি আরো বলেন, ‘শিশুদের প্রতি সমাজে এক ধরনের বিরূপ মনোভাব দেখা যায়। কিন্তু যারা শিশুদের সঙ্গে সময় কাটান, তারা তাদের মতো বদলাতে বাধ্য। আমাদের আরো বেশি সন্তান নিতে মানুষকে উৎসাহিত করা উচিত!’

কোনো নারীর এত বেশি বয়সে মা হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৩ সালের নভেম্বর মাসে উগান্ডার সাফিনা নামুকওয়া ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন, যদিও তিনি আইভিএফ পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করেছিলেন। এর আগে ২০২০ সালে তিনি একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছিলেন।

সূত্র : এনডিটিভি


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হলেন জার্মান নারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জার্মানির এক নারী সম্প্রতি ৬৬ বছর বয়সে স্বাভাবিকভাবে দশম সন্তানের মা হয়েছেন। তিনি কোনো ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) ছাড়াই গর্ভধারণ করেছিলেন।আলেকজান্দ্রা হিল্ডেব্রান্ট নামের এই নারী ১৯ মার্চ বার্লিনের চারিতে হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ফিলিপ নামের এক ছেলেসন্তানের জন্ম দেন। শিশুটির ওজন ছিল সাত পাউন্ড ১৩ আউন্স।বার্লিনের চেকপয়েন্ট চারলির ওয়াল মিউজিয়ামের মালিক ও ব্যবস্থাপক হিল্ডেব্রান্ট সত্তরের দশকের শেষের দিকে তার প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ৫০ বছর বয়সের পর আরো আট সন্তান জন্ম দেন, যাদের সবাই সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করে।সংবাদমাধ্যম টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে হিল্ডেব্রান্ট বলেন, ‘একটি বড় পরিবার শুধু চমৎকারই নয়, বরং এটি শিশুদের যথাযথভাবে লালন-পালনের জন্যও গুরুত্বপূর্ণ।’তার সন্তানরা হলো স্ভেতলানা (৪৬), আর্তিওম (৩৬), যমজ এলিজাবেথ ও ম্যাক্সিমিলিয়ান (১২), আলেকজান্দ্রা (১০), লেওপোল্ড (৮), আন্না (৭), মারিয়া (৪) ও ক্যাথারিনা (২)।তিনি আরো বলেন, ‘শিশুদের প্রতি সমাজে এক ধরনের বিরূপ মনোভাব দেখা যায়। কিন্তু যারা শিশুদের সঙ্গে সময় কাটান, তারা তাদের মতো বদলাতে বাধ্য। আমাদের আরো বেশি সন্তান নিতে মানুষকে উৎসাহিত করা উচিত!’কোনো নারীর এত বেশি বয়সে মা হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৩ সালের নভেম্বর মাসে উগান্ডার সাফিনা নামুকওয়া ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন, যদিও তিনি আইভিএফ পদ্ধতির মাধ্যমে গর্ভধারণ করেছিলেন। এর আগে ২০২০ সালে তিনি একটি মেয়েসন্তানের জন্ম দিয়েছিলেন।সূত্র : এনডিটিভি [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×