হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে মদসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন


চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট – চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ মহাবুল মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে শহরে হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

আটক মহাবুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম -সেবা) সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থানকালে মহাবুল মণ্ডলকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় পৃথক ধারায় দুটি মামলা রুজু করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে মদসহ ভারতীয় নাগরিক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে মদসহ ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট – চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ মহাবুল মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে এদিন বিকেলে শহরে হাটকালুগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মহাবুল মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মণ্ডলের ছেলে।বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার (বিপিএম -সেবা) সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থানকালে মহাবুল মণ্ডলকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।আটককৃত ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় পৃথক ধারায় দুটি মামলা রুজু করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×