হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিদেশি ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন


ঢাকা, ০১ সেপ্টেম্বর – বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি অর্থ পাঠাতে পারবে।

রোববার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যান্ডউইথ কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে কিছু নথি যাচাই করে অর্থ ছাড় করতে হবে। এর মধ্যে রয়েছে-উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে চুক্তির কপি, বিটিআরসি ও অন্যান্য সংস্থার অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং নিরীক্ষিত হিসাব বিবরণী। ব্যাংকগুলোকে এসব নথি সংরক্ষণ করে রাখতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উপস্থাপন করতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী নীতিমালা মেনে চলতে হবে।

এ ছাড়া বিদেশি আমদানিকারক ও ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুর ক্ষমতাও ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদনের আওতায় দেওয়া হয়েছে। ফলে স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরের পক্ষে গ্যারান্টি দেওয়ার জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্তে রপ্তানি বাণিজ্য সহজ হবে, প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সহায়ক হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিদেশি ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিদেশি ইন্টারনেট সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০১ সেপ্টেম্বর – বিদেশি প্রতিষ্ঠান থেকে কেনা ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আর নিতে হবে না। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি অর্থ পাঠাতে পারবে।রোববার (৩১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যান্ডউইথ কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে কিছু নথি যাচাই করে অর্থ ছাড় করতে হবে। এর মধ্যে রয়েছে-উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে চুক্তির কপি, বিটিআরসি ও অন্যান্য সংস্থার অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং নিরীক্ষিত হিসাব বিবরণী। ব্যাংকগুলোকে এসব নথি সংরক্ষণ করে রাখতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উপস্থাপন করতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী নীতিমালা মেনে চলতে হবে।এ ছাড়া বিদেশি আমদানিকারক ও ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড বা গ্যারান্টি ইস্যুর ক্ষমতাও ব্যাংকগুলোকে সাধারণ অনুমোদনের আওতায় দেওয়া হয়েছে। ফলে স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরের পক্ষে গ্যারান্টি দেওয়ার জন্য আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এ সিদ্ধান্তে রপ্তানি বাণিজ্য সহজ হবে, প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে সহায়ক হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×