টেকনাফের দমদমিয়া চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত পাচারকারীরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী ও বর্তমানে বসবাসরত শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মৃত আবুল হাশেমের ছেলে আবুল বশর (৩৭) এবং শাহপরীরদ্বীপ ৮নং নং ওয়ার্ড উত্তর পাড়ার মোহাম্মদ হোছনের ছেলে সবিরান (২৮)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৩১ আগস্ট) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা হতে টেকনাফগামী একটি সিএনজি (কক্সবাজার থ-১১-৬৬৫০) তল্লাশীর জন্য থামায়। বিজিবি সদস্যগণ এসময় সিএনজিটির পিছনের সিটে বসে থাকা একজন আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে যাত্রীসহ সিএনজি’র অভ্যন্তরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী শুরু করে। তল্লাশীর একপর্যায়ে পিছনের সিটের পা রাখার পাপোষের নিচে প্লাষ্টিকের প্যাকেটের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন যাত্রীকে আটক করে। বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা
তিনি আরো জানান,এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।




মন্তব্য করুন