হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাগপা সভাপতি লুৎফরের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ০২ সেপ্টেম্বর – রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশেই এটি ঘটানো হয়ে থাকতে পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাগপা সভাপতি লুৎফরের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাগপা সভাপতি লুৎফরের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি মহাসচিবের তীব্র নিন্দা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ সেপ্টেম্বর – রাজধানীর পল্টনে রাজনৈতিক বৈঠক শেষে বের হওয়ার পর জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রেখেছেন।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা এক গভীর চক্রান্ত। আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশেই এটি ঘটানো হয়ে থাকতে পারে।তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ০২ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×