হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ১৬ নং ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গা নেতা ও কন্সাল্টেটিভ কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।” প্রতিনিধি দল নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। দলে ছিলেন মালয়েশিয়ার এমপি ওং চেন, থাইল্যান্ডের এমপি রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক এমপি রাউল মানুয়েলসহ অন্যরা।

প্রতিনিধিরা ক্যাম্প ঘুরে দেখেন, রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং ১৮ নং ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এর আগে সোমবার তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

উখিয়া থেকে ফিরে প্রতিনিধি দল ৩ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ১৬ নং ক্যাম্পে পৌঁছে তারা রোহিঙ্গা নেতা ও কন্সাল্টেটিভ কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বর্তমান সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, “মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি এবং নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।” প্রতিনিধি দল নিরাপদ প্রত্যাবাসন ও সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ৮ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ার সাবেক এমপি চার্লস সান্তিয়াগো। দলে ছিলেন মালয়েশিয়ার এমপি ওং চেন, থাইল্যান্ডের এমপি রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক এমপি রাউল মানুয়েলসহ অন্যরা। প্রতিনিধিরা ক্যাম্প ঘুরে দেখেন, রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং ১৮ নং ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সোমবার তারা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। উখিয়া থেকে ফিরে প্রতিনিধি দল ৩ সেপ্টেম্বর ঢাকায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×