হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একত্রিত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন


ঢাকা, ০৩ সেপ্টেম্বর – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

গেজেটে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নাম্বার “২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স” শিরোনাম এবং উপশিরোনাম “এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম “বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬- এ সংশোধন এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যপরিধি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধন অনুমোদন দিয়েছেন।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম, পুলিশ ও সশস্ত্র পুলিশ, রেলওয়ে ও বন্দর পুলিশ, সীমান্ত রক্ষী বাহিনী, আনসার-ভিডিপি এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বশীল থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় (যেমন ইন্টারপোল)-সংক্রান্ত বিষয়গুলোও এ মন্ত্রণালয়ের অধীনে আসবে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ড পরিচালনা ও প্রশাসনিক দায়িত্বও তাদের হাতে থাকবে।

বিশেষ আইন, পুরস্কার ও ভিআইপি সুরক্ষা: নতুন কাঠামোয় বিশেষভাবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে– ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তা, বীরত্ব পদক ও গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান, অস্ত্র আইন, বিস্ফোরক আইন, ফিল্ড ফায়ারিং ও আর্টিলারি প্র্যাকটিস আইন বাস্তবায়ন। এছাড়া পুলিশের পুরস্কার প্রদান, পুলিশ কমিশনের কার্যক্রম, ফরেনসিক ল্যাবরেটরি ও বিষবিজ্ঞান বিষয়ক দায়িত্বও মন্ত্রণালয় পালন করবে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী আইনসিদ্ধ যোগাযোগ নজরদারি ও মনিটরিং কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধান করবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ, বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত চুক্তি ও সমঝোতাপত্র, জাতীয় উৎসব, রাজনৈতিক পেনশন এবং বেসামরিক ইউনিফর্ম নীতিমালাও এর আওতায় অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলছেন, এই সংশোধন দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন ‘এক ছাতার নিচে’ গোটা নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দিতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

একত্রিত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একত্রিত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ সেপ্টেম্বর – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।গেজেটে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নাম্বার “২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স” শিরোনাম এবং উপশিরোনাম “এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম “বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬- এ সংশোধন এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যপরিধি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধন অনুমোদন দিয়েছেন।নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন থেকে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম, পুলিশ ও সশস্ত্র পুলিশ, রেলওয়ে ও বন্দর পুলিশ, সীমান্ত রক্ষী বাহিনী, আনসার-ভিডিপি এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর তত্ত্বাবধানে দায়িত্বশীল থাকবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় (যেমন ইন্টারপোল)-সংক্রান্ত বিষয়গুলোও এ মন্ত্রণালয়ের অধীনে আসবে।এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং কোস্ট গার্ড পরিচালনা ও প্রশাসনিক দায়িত্বও তাদের হাতে থাকবে।বিশেষ আইন, পুরস্কার ও ভিআইপি সুরক্ষা: নতুন কাঠামোয় বিশেষভাবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে– ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তা, বীরত্ব পদক ও গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান, অস্ত্র আইন, বিস্ফোরক আইন, ফিল্ড ফায়ারিং ও আর্টিলারি প্র্যাকটিস আইন বাস্তবায়ন। এছাড়া পুলিশের পুরস্কার প্রদান, পুলিশ কমিশনের কার্যক্রম, ফরেনসিক ল্যাবরেটরি ও বিষবিজ্ঞান বিষয়ক দায়িত্বও মন্ত্রণালয় পালন করবে।বাংলাদেশ টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী আইনসিদ্ধ যোগাযোগ নজরদারি ও মনিটরিং কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধান করবে। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ, বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা-সংক্রান্ত চুক্তি ও সমঝোতাপত্র, জাতীয় উৎসব, রাজনৈতিক পেনশন এবং বেসামরিক ইউনিফর্ম নীতিমালাও এর আওতায় অন্তর্ভুক্ত থাকবে।মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা বলছেন, এই সংশোধন দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন ‘এক ছাতার নিচে’ গোটা নিরাপত্তা ব্যবস্থার নেতৃত্ব দিতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×