ঢাকা, ০৫ সেপ্টেম্বর – রাজধানীতে ঝটিকা মিছিল করা এবং নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাদ্দাম হোসেন পাভেলসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন– নীলফামারী-৩ আসনের সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কায়কোবাদ ওসমানী (৫৩) ও মুন্সীগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (৬০)।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ডিবি সূত্রের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিন সন্ধ্যা ৬টায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদি এলাকায় অভিযান পরিচালনা করে তানজিল হোসেন অভি ও আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে।
একই দিন রাত সোয়া ৯টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ কে এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।
একই দিন সন্ধ্যায় রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম।
ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন