হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চুল পড়া বন্ধ করবে যেসব খাবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন


চুল পড়ার সমস্যা আমাদের সবার কাছেই বেশ পরিচিত। কারণ এই সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। বাড়তি চুল পড়া বন্ধ করতে চাইলে নিতে হবে কিছু বাড়তি যত্ন। তবে শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়, সেইসঙ্গে খেয়াল রাখতে হবে খাবারের তালিকার দিকেও। সেখানে রাখতে হবে এমন সব খাবার, যেগুলো নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে দ্রুতই। বায়োটিন সমৃদ্ধ খাবার এক্ষেত্রে বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে-

ডিম

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়োটিন সমৃদ্ধ একটি খাবার হলো ডিম। আমরা প্রায় সবাই নিয়মিত ডিম খেয়ে থাকি। যদি সুন্দর চুল পেতে চান, তাহলে ডিম খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। চুল পড়া বন্ধ করতে এটি বেশ কার্যকরী। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস। সেইসঙ্গে ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে মূখ্য ভূমিকা রাখে।

মিষ্টি আলু

উপকারী একটি সবজি মিষ্টি আলু। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, বরং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যারা চুল পড়া বন্ধ করতে চান তারা নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি দ্রুত হবে। সেইসঙ্গে চুল হবে ঘন ও ঝলমলে।

বাদাম

মুঠো মুঠো বাদাম আড্ডা কিংবা মন খারাপের সঙ্গী হতেই পারে। এখানেই শেষ নয়। বাদাম খাওয়ার রয়েছে অনেকগুলো উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চুল পড়া বন্ধ করবে যেসব খাবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চুল পড়া বন্ধ করবে যেসব খাবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] চুল পড়ার সমস্যা আমাদের সবার কাছেই বেশ পরিচিত। কারণ এই সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। বাড়তি চুল পড়া বন্ধ করতে চাইলে নিতে হবে কিছু বাড়তি যত্ন। তবে শুধু বাইরে থেকে যত্ন নেওয়াই যথেষ্ট নয়, সেইসঙ্গে খেয়াল রাখতে হবে খাবারের তালিকার দিকেও। সেখানে রাখতে হবে এমন সব খাবার, যেগুলো নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে দ্রুতই। বায়োটিন সমৃদ্ধ খাবার এক্ষেত্রে বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবার সম্পর্কে-ডিমবায়োটিন সমৃদ্ধ একটি খাবার হলো ডিম। আমরা প্রায় সবাই নিয়মিত ডিম খেয়ে থাকি। যদি সুন্দর চুল পেতে চান, তাহলে ডিম খাওয়ার দিকে মনোযোগী হতে হবে। চুল পড়া বন্ধ করতে এটি বেশ কার্যকরী। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস। সেইসঙ্গে ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন আমাদের চুলের গঠন ও বৃদ্ধিতে মূখ্য ভূমিকা রাখে।মিষ্টি আলুউপকারী একটি সবজি মিষ্টি আলু। এটি কেবল খেতেই সুস্বাদু নয়, বরং অনেক পুষ্টিগুণে ভরপুর। এই আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যারা চুল পড়া বন্ধ করতে চান তারা নিয়মিত মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করুন। এতে চুল পড়া বন্ধ হবে ও চুলের বৃদ্ধি দ্রুত হবে। সেইসঙ্গে চুল হবে ঘন ও ঝলমলে।বাদামমুঠো মুঠো বাদাম আড্ডা কিংবা মন খারাপের সঙ্গী হতেই পারে। এখানেই শেষ নয়। বাদাম খাওয়ার রয়েছে অনেকগুলো উপকারিতা। তার মধ্যে অন্যতম হলো এটি চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×