হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্লিন ইমেজের আ.লীগ নেতারা পাবে মনোনয়ন, বক্তব্য প্রত্যাখান জাপার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ সেপ্টেম্বর – ক্লিন ইমেজেরধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টি।

শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

বিবৃতিতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগ দিলে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা বা কীভাবে করা হবে, সে বিষয়ে জাতীয় পার্টি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ অবস্থায় মোস্তফার বক্তব্য বিভিন্ন মহলে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি-নির্ধারণী কোনো বিষয়ে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য মোস্তফার প্রতি আহবান জানানো হয়েছে।

এর আগে শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের আট জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভা শেষে বক্তব্য দেন মোস্তাফিজার। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। ক্লিন ইমেজের, মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা জাতীয় পার্টিতে যোগ দিলে আমরা যদি তাদের যোগ্য মনে করি, তাদের মনোনয়ন দেব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্লিন ইমেজের আ.লীগ নেতারা পাবে মনোনয়ন, বক্তব্য প্রত্যাখান জাপার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্লিন ইমেজের আ.লীগ নেতারা পাবে মনোনয়ন, বক্তব্য প্রত্যাখান জাপার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ সেপ্টেম্বর – ক্লিন ইমেজেরধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টি।শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা আওয়ামী লীগের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগ দিলে নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার তার নেই।বিবৃতিতে আরো বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করা বা কীভাবে করা হবে, সে বিষয়ে জাতীয় পার্টি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ অবস্থায় মোস্তফার বক্তব্য বিভিন্ন মহলে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। ভবিষ্যতে জাতীয় পার্টির নীতি-নির্ধারণী কোনো বিষয়ে বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য মোস্তফার প্রতি আহবান জানানো হয়েছে।এর আগে শনিবার দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের আট জেলার সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে মতবিনিময় সভা শেষে বক্তব্য দেন মোস্তাফিজার। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। ক্লিন ইমেজের, মামলা বা সহিংসতার অভিযোগ নেই। তারা জাতীয় পার্টিতে যোগ দিলে আমরা যদি তাদের যোগ্য মনে করি, তাদের মনোনয়ন দেব না কেন, অবশ্যই দেব। আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই তা করব। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×