কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাফ নদী সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিকাল ৫টায় নাফ নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণ, নৌকা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন